ফেঞ্চুগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করলেন মন্ত্রী ইমরান
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ০৯:৫৫ PM

ফেঞ্চুগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করলেন মন্ত্রী ইমরান

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৩ ০২:০৮:৩৭ AM

ফেঞ্চুগঞ্জে কারিগরি প্রশিক্ষণ কেন্দ্র উদ্বোধন করলেন মন্ত্রী ইমরান

ছবি সংগৃহীত


প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেছেন, দক্ষ এবং প্রশিক্ষিত মানবসম্পদ না হলে স্মার্ট বাংলাদেশ গড়া যাবে না। শেখ হাসিনার সরকার সেই লক্ষ্যে কাজ করে যাচ্ছে। সরকারের দৃশ্যমান উন্নয়নের কথা স্বীকার করতে হবে, প্রচার করতে হবে।

শুক্রবার (০৭ জুলাই) বিকেলে সিলেটের ফেঞ্চুগঞ্জে নবনির্মিত কারিগরি প্রশিক্ষণ কেন্দ্রের (টিটিসি) উদ্বোধন অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে কথা গুলো বলেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

তিনি আরও বলেন, টিটিসি’র প্রশিক্ষণার্থীরা দেশে বিদেশে কর্মসংস্থানের সুযোগ ও সম্মান পাবেন। এখন বিদেশ থেকে দক্ষ শ্রমিকের চাহিদা বেশি আসে। দক্ষ শ্রমিকেরা বিদেশে গেলে দেশের রেমিট্যান্স প্রবাহ বাড়বে।

মন্ত্রী ইমরান আহমদ ফেঞ্চুগঞ্জে টিটিসি প্রতিষ্ঠায় মরহুম এমপি  মাহমুদ উস সামাদ চৌধুরী এবং বর্তমান এমপি হাবিবুর রহমান হাবিবের অক্লান্ত প্রচেষ্টার কথা স্মরণ করেন। তিনি বলেন, সাফল্য অর্জন করতে হলে লেগে থাকতে হয়। নিবেদিতপ্রাণ হলে জনগণের ভালোবাসা পাওয়া যায়।

টিটিসি প্রাঙ্গণে আয়োজিত উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের সিনিয়র সচিব ড. আহমেদ মুনীরুছ সালেহীন।

প্রাক্তন ছাত্রনেতা, সাংবাদিক শাহ মুজিবুর রহমান জকন ও ছাত্রনেতা মাফফুজুর রহমান জাহাঙ্গীরের  যৌথ সঞ্চালনায় বিশেষ অতিথি ছিলেন সিলেট ৩ আসনের সাংসদ  হাবিবুর রহমান হাবিব, টিটিসি প্রকল্প পরিচালক ও যুগ্ম সচিব মো. সাইফুল হক চৌধুরী,  সিলেটের জেলা প্রশাসক মো. মজিবর রহমান, সিলেটের পুলিশ সুপার মোহাম্মদ আব্দুল্লাহ আল মামুন, ফেঞ্চুগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান বীর মুক্তিযোদ্ধা মো. নূরুল ইসলাম, উপজেলা নির্বাহী অফিসার ফারজানা প্রিয়াংকা, ফেঞ্চুগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আব্দুল বাছিত টুটুল, উপজেলা আওয়ামী লীগের যুগ্ম সম্পাদক  মুহিব উদ্দিন বাদল প্রমুখ।

অনুষ্ঠানের শুরুতে পবিত্র কোরআন তেলাওয়াত করেন ফেঞ্চুগঞ্জ উপজেলা জামে মসজিদের পেশ ইমাম মাওলানা ফখরুল ইসলাম।  গীতা থেকে পাঠ করেন বাবু উত্তম কুমার চৌধুরী।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক
বিএনপির ১৭ বছরের আ*ন্দোলনের ফল জুলাই গণঅ*ভ্যুত্থান’ - এমপি এমরান চৌধুরী