সিলেটে রাস্তায় অপহরণকারী চক্র, মুক্তিপণ দিয়ে যুবক মুক্ত
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫১ PM

সিলেটে রাস্তায় অপহরণকারী চক্র, মুক্তিপণ দিয়ে যুবক মুক্ত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০৭/২০২৩ ০৫:১৩:৪৭ AM

সিলেটে রাস্তায় অপহরণকারী চক্র, মুক্তিপণ দিয়ে যুবক মুক্ত

প্রতীকী ছবি


সিলেটে পাঁচ হাজার টাকা মুক্তিপণ দেওয়ার পর ছেড়ে দেওয়া হল হাফিজ আল আসাদ (২৩) এক যুবককে এমন অভিযোগ পাওয়া গেছে। বৃহস্পতিবার রাত সাড়ে ১১টায় মহানগরীর দরগাহ গেইট এলাকা থেকে অপহরণ করা হয় তাকে। রাতভর নির্যাতন করে পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ চাওয়া এক পর্যায়ে ৫ হাজার টাকা মুক্তিপণ বিকাশ করে ছাড়া পায় হাফিজ। এসময় তার কাছ থেকে আরও কিছু নগদ টাকা ও একটি স্যামসাং ফোন নিয়ে যায় অপহরণকারীরা।

ভুক্তভোগী সূত্রে জানা যায়, মহানগরীর উপশহরের বাসিন্দা মৃত কারী জালাল উদ্দিন ছেলে হাফিজ আল আসাদ ব্যক্তিগত কাজে শেষ করে উপশহর যাওয়র উদ্দেশ্যে দরগাহ গেইট এলাকা থেকে একটি সিএনজিচালিত অটোরিকশায় ওঠেন। যাত্রী সেজে থাকা তিনজন শিবগঞ্জ যাওয়ার কথা বলে তাকে সিএনজিতে তুলে। সিএজিতে তোলার পর অস্ত্রের মুখে তাকে নিয়ে যায় এমসি কলেজের মাঠে। সেখানে তাকে মারধর করে এবং তার কাছ থেকে নগদ কিছু টাকা ও ব্যবহৃত স্যামসাং ফোন নিয়ে যায়।

পরে সেখান থেকে চোখ বন্ধ করে আম্বরখানা বড়বাজার এলাকার একটি বাসায় নিয়ে রাতভর নির্যাতন করে এবং পঞ্চাশ হাজার টাকা মুক্তিপণ দাবি করে। এ সময় তার হাতে ইয়াবা ধরিয়ে দিয়ে ভিডিও ধারণ করা হয়। টাকা না দিলে ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যমে ছড়িয়ে দেওয়ার হুমকি দেওয়া হয়। এক পর্যায়ে ৫ হাজার টাকা মুক্তিপণ তার বিকাশে আনে এবং একটি এজেন্ট নাম্বারের মাধ্যমে উত্তোলন করে। মুক্তিপণ নিয়ে শুক্রবার (৭ জুলাই) ভোরে তাকে ছেড়ে দেয়।

এ বিষয়ে ভুক্তভোগীর বড় ভাই মারুফ জানান, হাফিজকে এম এ জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়েছে। এ ঘটনায় থানায় অভিযোগ দেওয়ার প্রস্তুতি চলছে।

সম্প্রতি সিলেটে বেড়েছে এমন কর্মকাণ্ড, কিছুদিন আগেও মহানগরীর উপশহরে অপহরণকারীরার কবলে পড়ে বিয়ায়ানীবাজারের এক যুবক।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক