গোয়াইনঘাট উপজেলা আ.লীগের সভাপতির মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০১ AM

গোয়াইনঘাট উপজেলা আ.লীগের সভাপতির মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৩ ১২:৩৯:১১ PM

গোয়াইনঘাট উপজেলা আ.লীগের সভাপতির মৃত্যুতে প্রবাসীকল্যাণ মন্ত্রীর শোক

ছবি : সংগৃহীত


গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি বীর মুক্তিযোদ্ধা ইব্রাহিম আলীর মৃত্যুতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি।

আজ এক শোকবার্তায় প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমদ এমপি বলেন, "মোহাম্মদ ইব্রাহীমের মতো একজন বিশ্বস্ত বন্ধু ও দীর্ঘদিনের রাজনৈতিক সহযোদ্ধার মৃত্যুতে আমি গভীরভাবে শোকাহত। তিনি ১৯৮৬ সাল থেকে সবসময় অত্যন্ত ঘনিষ্ঠভাবে আমার পাশে থেকে এই এলাকার সামাজিক, রাজনৈতিক ও উন্নয়ন কর্মকাণ্ড পরিচালনায় সার্বিকভাবে সহযোগিতা করেছেন। তিনি ১৯৭১ সালে বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধের একজন সংগঠক ছিলেন এবং সক্রিয়ভাবে মহান মুক্তিযুদ্ধে অংশগ্রহণ করেছেন। তিনি আজীবন বঙ্গবন্ধুর আদর্শ ও বিশ্বাসে অবিচল ছিলেন এবং বাংলাদেশ আওয়ামী লীগের একজন নিবেদিত প্রাণ নেতা ছিলেন। একজন আদর্শবান ও সজ্জন রাজনীতিবিদ হিসেবে তিনি সবার প্রিয় ব্যক্তিত্ব ছিলেন। তিনি ১৯৮৬ সাল থেকে গোয়াইনঘাট উপজেলা আওয়ামী লীগের সভাপতি সহ দলের বিভিন্ন গুরুত্বপূর্ণ পদে দীর্ঘদিন যাবৎ সফলতার সাথে তিনি দায়িত্ব পালন করেছেন। এছাড়াও সিলেট জেলা আওয়ামী লীগের কার্যনির্বাহী কমিটির সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন।"

ইমরান আহমদ এমপি বলেন, মোহাম্মদ ইব্রাহীমের মতো একজন গুণী, অভিজ্ঞ ও জনপ্রিয় রাজনীতিবিদের মৃত্যুতে বাংলাদেশ আওয়ামী লীগসহ সমগ্র জাতির অপূরণীয় ক্ষতি হলো। আর গোয়াইনঘাট বাসী হারালো তার প্রিয় সন্তানকে। বাংলাদেশের মহান মুক্তিযুদ্ধে অসামান্য অবদানের জন্য তিনি চিরস্মরণীয় হয়ে থাকবেন।

শোকবার্তায় মন্ত্রী মরহুমের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন এবং তাঁর শোকসন্তপ্ত পরিবারের সদস্য,স্বজন ও রাজনৈতিক সহকর্মীদের প্রতি গভীর সমবেদনা জানান।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক