অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল
শুক্রবার, ১৭ জুলাই ২০২৬, ১০:৫১ PM

অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৩ ০৬:২৯:০২ AM

অবৈধ ভাবে ড্রেজার মেশিন দিয়ে বালি উত্তোলনের প্রতিবাদে বিক্ষোভ মিছিল

ছবি : সংগৃহীত


সুনামগঞ্জের তাহিরপুর উপজেলার ছোট-বড় ২৩ টি হাওরের আগামী বোর ফসল বিনষ্ট করার লক্ষ্যে মাহারাম-শান্তিপুর নদীর মুখে জমাট বালি অবৈধ ভাবে ড্রেজার মেশিন দ্বারা বালি উত্তোলন বন্ধে বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ করেছে 'আমরা হাওরবাসী'।

আজ রবিবার (০৯ জুলাই) দুপুরে তাহিরপুর উপজেলার পূর্ব বাজার এলাকা থেকে 'আমরা হাওরবাসী'এর ব্যানারে বিক্ষোভ মিছিলটি বের হয়ে সদরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে তাহিরপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান করুনা সিন্দু চৌধুরী (বাবুল) এর হাতে স্মারকলিপি তুলে দেন।

পরে আবার বিক্ষোভ মিছিলটি পূর্ব বাজার এলাকায় এক প্রতিবাদ সমাবেশ যোগ হয়। এসময় সভায় বক্তারা বলেন, প্রায় মাসখানেক ধরে প্রতিদিন রাতে তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়নের মাহারাম নদীতে ড্রেজার বসিয়ে অবৈধভাবে বালি উত্তোলন চলছে। যা হাওরবাসীর আগামী বোরো ফসল রক্ষায় একমাত্র গলার কাটা হয়ে দাড়িয়েছে।

তাহিরপুর উপজেলার উত্তর বড়দল ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মাশুক মিয়া, বাদাঘাট ইউনিয়নের সাবেক চেয়ারম্যান আপ্তাব উদ্দিন সহ উপজেলা আওয়ামীলীগের শীর্ষ দুই নেতাকে ইঙ্গিত করে অবৈধভাবে বালি উত্তোলনের নেতৃত্বে রয়েছেন বলে অভিযোগ তুলে বক্তব্য প্রদান করেন সভার বক্তারা।

তাহিরপুর উপজেলা আওয়ামী লীগের সহ সভাপতি অধ্যাপক আলী মুর্তজার সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন উপজেলা আওয়ামীলীগের যুগ্ম সাধারণ সম্পাদক শফিকুল ইসলাম, উপজেলা আওয়ামীলীগের সাংগঠনিক সম্পাদক আলমগীর খোকন, এখলাছুর রহমান তারা, উপজেলা আওয়ামীলীগের সহ দপ্তর সম্পাদক শাহীন রেজা, ওয়ার্ড আওয়ামীলীগের সাধারণ সম্পাদক এমদাদ নুর, দক্ষিণ শ্রীপুর  ইউনিয়ন পরিষদের সাবেক চেয়ারম্যান নজরুল ইসলাম মাশুক,উপজেলা কৃষক লীগের আহবায়ক জিল্লুর রহমান, উপজেলা ছাত্রলীগের সাবেক সভাপতি রফিকুল ইসলাম, উপজেলা যুবলীগ নেতা আবুল কাশেম, উপজেলা ছাত্রলীগ সভাপতি আশ্রাউল জামান ইমন । সভায় বিভিন্ন রাজনৈতিক ও সামাজিক সংগঠন সহ  প্রায় ৫ শতাধিক কৃষক জনতা উপস্থিত ছিলেন।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক