সিলেট-তামাবিল মহাসড়কে পরিবহন ধর্মঘট
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০১ AM

সিলেট-তামাবিল মহাসড়কে পরিবহন ধর্মঘট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৯/০৭/২০২৩ ১০:১৬:২১ AM

সিলেট-তামাবিল মহাসড়কে পরিবহন ধর্মঘট

ছবি সংগৃহীত


সিলেট-তামাবিল মহাসড়কে সোমবার (১০ জুলাই) ভোর ৬টা থেকে সবধরনের পরিবহন চলাচল অনির্দিষ্টকালের জন্য বন্ধ রাখার ঘোষণা দিয়েছেন শ্রমিক নেতারা।

রোববার (৯ জুলাই) বিকেলে এক বৈঠকে এ সিদ্ধান্ত নেন তারা।

সিলেট জেলা বাস মিনিবাস শ্রমিক ইউনিয়নের সভাপতি মইনুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘শুক্রবার (৭ জুলাই) রাতে সিলেট-তামাবিল মহাসড়কের দরবস্ত এলাকায় বাস ও ব্যাটারিচালিত রিকশার (ইজিবাইক) সংঘর্ষে পাঁচজন মারা যান। এ ঘটনাকে কেন্দ্র করে (রোববার) সকাল থেকে দুপুর পর্যন্ত এ মহাসড়কে যাত্রীবাহী বাস চলতে দেননি জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ। তার এ কর্মকাণ্ডের প্রতিবাদে ও তাকে দ্রুত গ্রেফতারের দাবিতে আমরা এ কর্মবিরতির ডাক দিয়েছি।’

তিনি বলেন, ‘আমাদের এ কর্মবিরতির সঙ্গে একাত্মতা পোষণ করেছে সবগুলো পরিবহন শ্রমিক সংগঠন। সব সংগঠনের নেতাদের নিয়ে বিকেলে আমাদের বৈঠক হয়। বৈঠকের সিদ্ধান্ত অনুযায়ী এ আন্দোলনের ডাক দেওয়া হয়েছে।’

এর আগে সড়ক দুর্ঘটনায় পাঁচজন নিহতের ঘটনাকে কেন্দ্র করে শনিবার (৮ জুলাই) রাতে দরবস্ত বাজার মসজিদে সিলেটের বৃহত্তর জৈন্তাপুর ১৭ পরগনার সালিশ সমন্বয় কমিটির এক বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠকে সিলেট-তামাবিল মহাসড়কে অদক্ষ ও লাইসেন্সবিহীন চালকদের ছাঁটাইয়ের দাবি উত্থাপন করে রোববার থেকে ওই সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়।

এ বিষয়ে জৈন্তাপুর উপজেলা পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামী লীগের সভাপতি কামাল আহমেদ বলেন, সালিশ কমিটির সিদ্ধান্ত অনুযায়ী সিলেট- তামাবিল মহাসড়কে আজ কোনো ধরনের বাস-মিনিবাস চলাচল করতে পারবে না। তবে অন্য যেকোনো যানবাহন স্বাভাবিকভাবেই চলবে।

তিনি বলেন, দরবস্ত বাজারে বাসচাপায় পাঁচজন নিহত হওয়ার ঘটনায় বাসমালিক সমিতি বা এ রুটের পরিবহনের সঙ্গে জড়িত কেউই দুঃখ প্রকাশ করেননি। এমনকি আহত বা নিহতদের পরিবারের কোনো খোঁজখবরও নেননি তারা। এ ঘটনায় এলাকার মানুষের মধ্যে চাপা ক্ষোভ বিরাজ করছে। তারই পরিপ্রেক্ষিতে সিলেট-তামাবিল সড়কে বাস-মিনিবাস চলাচল বন্ধ করার ঘোষণা দেওয়া হয়।

কামাল আহমেদ আরও বলেন, সড়ক দুর্ঘটনায় নিহতের ঘটনায় পরিবহন শ্রমিক নেতারা যদি দুঃখ প্রকাশ না করেন তাহলে কাল (সোমবার) থেকে সিলেট-তামাবিল সড়কে আর বাস-মিনিবাস চলতে দেওয়া হবে না।

শুক্রবার রাত ১০টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কের জৈন্তাপুর উপজেলার দরবস্ত এলাকায় পল্লী বিদ্যুৎ অফিসের সামনে বাস ও ইজিবাইকের (টমটম) সংঘর্ষে ঘটনাস্থলেই পাঁচজন নিহত হন। এ ঘটনায় আহত হন অন্তত ১৫ জন।

মাহমুদ/জৈন্তাবার্তা



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক