চাকরি সুযোগ দিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৩:০৬ PM

চাকরি সুযোগ দিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৬/২০২৩ ০৯:০৫:২৩ AM

চাকরি সুযোগ দিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়

চাকরি সুযোগ দিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়


চাকরি দিচ্ছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট-এর কম্পিউটার সায়েন্স এন্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের জন্য প্রভাষকের ৪(চার)টি স্থায়ী পদে শিক্ষক নিয়োগের লক্ষ্যে বাংলাদেশের প্রকৃত নাগরিকদের কাছ থেকে নির্ধারিত ফরমে দরখাস্ত আহ্বান করা যাচ্ছে। আবেদন ফরম, অভিজ্ঞতা (যদি থাকে) ও প্রকাশনা (যদি থাকে) এ সম্পর্কিত তথ্য ছক বিশ্ববিদ্যালয়ের ডেসপ্যাচ থেকে সরাসরি সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট ( www.sust.edu) থেকেও ডাউনলোড করা যাবে ।

আবেদন জমাদান সম্পর্কিত প্রার্থীদের জন্য শর্তাবলী ও জ্ঞাতব্য বিষয়সমূহ : আগ্রহী প্রার্থীদের বিশ্ববিদ্যালয়ের নির্ধারিত ফরমে দরখাস্ত দাখিল করতে হবে। আবেদন ফরম অফিস চলাকালীন রেজিস্ট্রার দপ্তর থেকে সরাসরি অথবা ১০ (দশ) টাকা মূল্যের অব্যবহৃত ডাকটিকেটসহ নিজ ঠিকানা সম্বলিত খাম পাঠিয়ে সংগ্রহ করা যাবে। বিশ্ববিদ্যালয়ের ওয়েবসাইট (www.sust.edu) থেকেও আবেদন ফরম ডাউনলোড করা যাবে।

রেজিস্ট্রার, শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়, সিলেট এর অনুকূলে যে কোন তফশিলী ব্যাংকের শাখার উপর প্রভাষক পদের জন্য ৫০০/- (পাঁচশত) টাকার MICR ব্যাংক ড্রাফট অথবা সমমূল্যের পে-অর্ডার এর মূল কপি (পোস্টাল অর্ডার গ্রহণযোগ্য নয়)।

প্রতিটি সেটের সাথে প্রয়োজনীয় সকল কাগজপত্রসহ ০৮ (আট) সেট দরখাস্তের হার্ড কপি আগামী ২৮ জুন ২০২৩ তারিখের মধ্যে রেজিস্ট্রার অফিসে পৌঁছাতে হবে

আবেদন ফরমের সকল কলাম অবশ্যই পূরণ করতে হবে এবং কোন কলাম সংশ্লিষ্ট না হলে প্রযোজ্য নয় কথাটি লিখতে হবে। অন্যথায় আবেদন অসম্পূর্ণ বলে গণ্য হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট
গরমে পু'ড়ছে সিলেট, মিলেছে বৃষ্টির বার্তা
ধ্বং/সের দ্বারপ্রান্তে শতবর্ষী ঐতিহ্য জলসুখার গিরিষ বাবুর বাড়ি
২২৯ শিক্ষার্থীর জন্য ২ জন শিক্ষক, ব্যা/হত পাঠদান