নিখোঁজের দুই দিন পর ধলাই নদীতে ভেসে উঠল বারকি শ্রমিকের লাশ
মঙ্গলবার, ১০ নভেম্বর ২০২৬, ০৩:২৩ পূর্বাহ্ন

নিখোঁজের দুই দিন পর ধলাই নদীতে ভেসে উঠল বারকি শ্রমিকের লাশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৩ ০১:৪৭:৪৬ পূর্বাহ্ন

নিখোঁজের দুই দিন পর ধলাই নদীতে ভেসে উঠল বারকি শ্রমিকের লাশ

ছবি সংগৃহীত


সিলেটের কোম্পানীগঞ্জ ভোলাগঞ্জের ধলাই নদীতে পাথরবোঝাই নৌকা ডুবে নিখোঁজ হওয়া বারকি শ্রমিক অফিকের (৪৩) লাশ ভেসে উঠেছে। নিখোঁজের দুই দিন পর সোমবার (১০ জুলাই) ভোর সোয়া ৫টার দিকে ভোলাগঞ্জ রেলওয়ে বাংকারের মসজিদ বরাবর পূর্বদিকে লাশটি ভেসে ওঠে।

ঘটনার সত্যতা নিশ্চিত করে কোম্পানীগঞ্জ থানার সহকারী উপ-পরিদর্শক মাহফুজ আহমেদ জানান, অফিকের পরিবারের লোকজন লাশ শনাক্ত করেছেন। পরে লাশটি উদ্ধার করে ভোলাগঞ্জ পুলিশ ফাঁড়িতে আনা হয়েছে।

স্থানীয় সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে ভারত সীমান্তঘেঁষা ধলাই নদের পূর্ব পাড়ে ১২৫১ নম্বর পিলারের কাছে পাথরবোঝাই একটি নৌকা ডুবে যায়। এ সময় নৌকায় অফিক ছাড়াও রফিক, সফিক ও জজ মিয়া নামে আরও তিন বারকি শ্রমিক ছিলেন (যন্ত্র ছাড়া পাথর-বালু তোলেন যাঁরা)। বাকিরা সাঁতার কেটে তীরে উঠতে পারলেও নিখোঁজ হন অফিক। স্থানীয় লোকজন অনেক খোঁজাখুঁজি করেও তাঁর সন্ধান পায়নি। পরে সিলেট থেকে ফায়ার সার্ভিসের একটি ডুবুরি দল অফিককে উদ্ধারের চেষ্টা করে ব্যর্থ হয়।

নিহত অফিক মিয়া কোম্পানীগঞ্জ উপজেলার পূর্ব ইসলামপুর ইউনিয়নের কালীবাড়ী গ্রামের মৃত হাজী মুহিবুর রহমানের ছেলে।

কোম্পানীগঞ্জ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হিল্লোল রায় বলেন, নিখোঁজ শ্রমিকের লাশ উদ্ধার করে ফাঁড়িতে আনা হয়েছে। আইনী প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

সীমিত আয় দিয়েই ধর্মীয় প্রতিষ্ঠানের উন্নয়নে কাজ করছি: কাইয়ুম চৌধুরী
জৈন্তাপুরে পুলিশের গাড়ি আটকে আওয়ামী লীগ নেতাকে ছি/নিয়ে নিল স্থানীয়রা
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতা জমে উঠেছে
ওসমানীনগরে ব্রিজ নির্মাণের দুই যুগ পেরোলেও সুফল পাচ্ছেন না এলাকাবাসী
চিকিৎসক সংকটে মিলছে না সেবা
সিলেটে ১০ লাখ টাকার অ/বৈধ পণ্য জ/ব্দ
কারিগরি শিক্ষায় দক্ষ হলে কাউকে চাকরির পেছনে ছুটতে হবে না: সিসিক প্রশাসক
পাগনা বড় বিলে পানি নিষ্কাশন বন্ধ, বোরো আবাদ নিয়ে শ/ঙ্কায় কৃষক
জ্ঞান, আলো এবং শুভশক্তির বিজয় হবে- সিসিক প্রশাসক
বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স হচ্ছে ১০১ শয্যার আধুনিক হাসপাতাল