বিয়ানীবাজারে সড়কে প্রাণ গেলো মোটরসাইকেলচালক কিশোরের
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০২ AM

বিয়ানীবাজারে সড়কে প্রাণ গেলো মোটরসাইকেলচালক কিশোরের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৩ ০৫:৪২:৪৩ AM

বিয়ানীবাজারে সড়কে প্রাণ গেলো মোটরসাইকেলচালক কিশোরের

ছবি সংগৃহীত


সিলেট-বিয়ানীবাজার সড়কের কাকরদিয়া কুশিয়ারা ব্রিকফিল্ড এলাকায় ট্রাকের সাথে সংঘর্ষে মোটরসাইকেলচালক কিশোরের মৃত্যু হয়েছে। এ সময় অপর মোটরসাইকেল আরোহী গুরুতর আহত হন। তাকে উন্নত চিকিৎসার জন্য সিলেট পাঠানো হয়েছে।

সোমবার (১০ জুলাই) দুপুর দেড়টার দিকে এ ঘটনা ঘটে।

নিহত জাবের আহমদ (১৬) শেওলা ইউনিয়নের নেরাউদি গ্রামের নাজিম উদ্দিনের ছেলে। সে কাকরদিয়া তেরাদল উচ্চ বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র। আর আহত আরিফুল ইসলাম দুবাগ ইউনিয়নের মেওয়া এলাকার নজরুল ইসলামের ছেলে। 

জানা যায়, বিপরীতগামী মালবাহী ট্রাকের (মৌলভীবাজার-ড ১১-০৪৮৮) সামনের অংশের সাথে সরাসরি ধাক্কা খেয়ে ছিটকে পড়েন মোটরসাইকেল আরোহী দুজন। এসময় ঘটনাস্থলেই জাবেরের মৃত্যু হয়। আর আহত আরিফুলকে উদ্ধার করে বিয়ানীবাজার উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের জরুরী বিভাগে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য তাকে সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন। 

খবর পেয়ে বিয়ানীবাজার থানাপুলিশ ঘটনাস্থলে গিয়ে দুর্ঘটনাকবলিত মোটরসাইকেল এবং ট্রাক জব্দ করে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক