শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ১২:০১ AM

শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০৭/২০২৩ ০৬:৩৬:২৬ AM

শান্তিগঞ্জে মসজিদের কাঁঠাল নিলাম নিয়ে দু’পক্ষের সংঘর্ষে নিহত ৩

ছবি সংগৃহীত


সুনামগঞ্জের শান্তিগঞ্জে তুচ্ছ ঘটনার জেরে দু’পক্ষের সংঘর্ষে ৩ জন নিহত ও অন্তত ৩০ জন আহত হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনায় ৫ জনকে আটক করেছে পুলিশ। আহতদের মধ্যে বেশ কয়েকজনের অবস্থা আশঙ্কাজনক বলে জানা গেছে।

সোমবার (১০ জুলাই) বেলা সাড়ে ১১টার দিকে উপজেলার জয়কলস ইউনিয়নের হাসনাবাজ গ্রামে এ ঘটনা ঘটে। মূলত গ্রামের একটি মসজিদে দানকৃত একটি কাঁঠাল নিলামে তোলা এবং দাম নিয়ে কথা কাটাকাটির এক পর্যায়ে দু’পক্ষের সংঘর্ষে এ ঘটনা ঘটে।

এ ঘটনায় নিহতরা হলেন হাসনাবাজ গ্রামের মৃত ছুফি মিয়ার ছেলে মো. বাবুল মিয়া (৫৮), একই গ্রামের নুরুল ইসলাম(৪২), এবং আব্দুল বাছিতের ছেলে মো. শাহজাহান (৩৬)। পরে খবর পেয়ে শান্তিগঞ্জ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে।

স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, হাসনাবাজ গ্রামের একটি মসজিদে এক ব্যক্তি একটি কাঁঠাল দান করেন। মসজিদে গ্রামবাসীর উপস্থিতিতে এই কাঁঠালটি নিলামে তোলা হয় এবং দাম হাঁকানো হয়। তবে এ সময় তুচ্ছ ঘটনাকে ক্ন্দ্রে করে কথা কাটাকাটির একপর্যায়ে দেশীয় অস্ত্র নিয়ে সংঘর্ষে জড়িয়ে পড়ে দ্বীন ইসলামের সমর্থক এবং প্রতিপক্ষ সুনু মিয়া ও জুনাব আলীর লোকজন।

এতে ঘটনাস্থলেই নিহত হন বাবুল মিয়া (৫৮) ও নুরুল ইসলাম (৪২)। অপর দিকে মো. শাহজাহান মিয়াকে গুরুতর আহত অবস্থায় সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে নেয়ার পথেই তার মৃত্যু হয়।

এ ব্যাপারে জয়কলস ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মো. আব্দুল বাছিত সুজন জানান, এর আগে উভয় পক্ষের সাথে কথা বলেছি। তারা সবাই সংঘর্ষে না জড়ানোর ব্যাপারে আমাকে আশ্বস্ত করলেও আবারও এ ঘটনা ঘটেছে। একটি কাঁঠাল নিয়ে এমন অনাকাঙ্ক্ষিত ঘটনা খুবই দুঃখজনক।

এ ব্যাপারে শান্তিগঞ্জ থানার ওসি মো. খালেদ চৌধুরী জানান, খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে। এ ঘটনায় পুলিশ সন্দেহজনক ৫ জনকে আটক করেছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব
আজমিরীগঞ্জে তিন মোটরসাইকেলের মুখো*মুখি সংঘ*র্ষে নি*হ*ত ৩
নাগরিক সমস্যার সমাধানে পর্যায়ক্রমে কার্যকর উদ্যোগ নেওয়া হবে: সিসিক প্রশাসক