গোয়াইনঘাট জাফলং থেকে ভারতীয় মদসহ গ্রেফতার ৪
শনিবার, ১৮ জুলাই ২০২৬, ০৫:০০ AM

গোয়াইনঘাট জাফলং থেকে ভারতীয় মদসহ গ্রেফতার ৪

নজরুল ইসলাম, গোয়াইনঘাট প্রতিনিধি

প্রকাশিত: ১০/০৭/২০২৩ ০৮:৩১:৪১ AM

গোয়াইনঘাট জাফলং থেকে ভারতীয় মদসহ গ্রেফতার ৪

ছবি সংগৃহীত


সিলেটের গোয়াইনঘাটে থানা পুলিশের অভিযানে ভারতীয় মদসহ ৪ জনকে আটক করা হয়েছে।

ধৃত আসামিরা গোয়াইনঘাট উপজেলার লাঠি গ্রামের হানিফ মিয়ার ছেলে রফিকুল ইসলাম, ঢাকা কেরানীগঞ্জের মানিকনগর গ্রামের ভাসানী মিয়ার ছেলে জুয়েল মিয়া, কেরানীগঞ্জের বেগমাবাদ গ্রামের নরেশ রাজবংশীর ছেলে নকুল রাজবংশী ও ঢাকার সাভার এলাকার ভুলিয়ার পুর গ্রামের মৃত শামসুদ্দিন মিয়ার ছেলে জব্বার মিয়া।

পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, সোমবার রাত ৮টায় স্থানীয় এলাকাবাসী উপজেলার গুচ্ছগ্রাম এলাকা থেকে ৯ বোতল ভারতীয় মদসহ রফিকুল ইসলামকে আটক করে পুলিশে সোপর্দ করে। গোয়াইনঘাট থানা পুলিশের এস আই এমরুল কবীর ও এএসআই সাদ্দাম হোসেন ধৃত আসামি রফিকুল ইসলামের দেওয়া তথ্যের ভিত্তিতে অভিযান পরিচালনা করে অপর ৩ আসামিকে সিলেট-তামাবিল রোডের জাফলং গ্রিন পার্কের সামন থেকে বিভিন্ন ব্র্যান্ডের ভারতীয় ১০ বোতল মদসহ আটক করে।

গোয়াইনঘাট থানার ওসি কে এম নজরুল ভারতীয় মদসহ ধৃত আসামিদের আটকের সত্যতা নিশ্চিৎ করে বলেন, আটক আসামিদের বিরুদ্ধে প্রচোলিত আইনে মামলা দ্বায়েরের প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

বুরুঙ্গা বাজার সড়কের প্রস্থ কমানোর অ*ভিযোগ, বাড়ছে দু*র্ঘটনার ঝুঁ*কি
নৈতিকতায় সমৃদ্ধ তরুণরাই আগামীর বাংলাদেশ গড়বে: হুমায়ুন কবির
‘আমার সাফল্যের ভিত্তি গড়ে দিয়েছে এমসি কলেজ’ : এমপি এমরান চৌধুরী
কালনী নদীতে কুমিরের আবির্ভাব, জেলে-মাঝিদের মধ্যে চরম আ*তঙ্ক
অনলাইন জু*য়াড়িসহ ৬ জন গ্রে*প্তার, অ*পহৃত কিশোরী উ*দ্ধার
সিলেটের উন্নয়নে সবাইকে ঐক্যবদ্ধ থাকতে হবে: আরিফুল হক চৌধুরীর
সুনামগঞ্জে কমেছে পানির স্তর, নেই বন্যার শ'ঙ্কা
আফগানিস্তানে জাতিসংঘের বিশেষ প্রতিনিধি মাধবপুরের রাবাব ফাতিমা
সিলেটে ৬০ কিলোমিটার বেগে ঝ'ড়ের শ'ঙ্কা
সিলেটে উৎসবমুখর পরিবেশে জগন্নাথ দেবের রথযাত্রা মহোৎসব