নিলামে ২৫ কেজি সোনা বিক্রি করল বাংলাদেশ ব্যাংক
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০২ অপরাহ্ন

নিলামে ২৫ কেজি সোনা বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০৪/২০২৪ ১২:৩৪:৪৮ অপরাহ্ন

নিলামে ২৫ কেজি সোনা বিক্রি করল বাংলাদেশ ব্যাংক

ছবি: সংগৃহীত


প্রায় ১৬ বছর পর নিলামে সোনা বিক্রি করেছে বাংলাদেশ ব্যাংক। বিভিন্ন মানের ২৫ কেজি ৩১২ গ্রাম সোনা বিক্রি করা হয়েছে। এর সর্বোচ্চ দাম উঠেছে ১৭ কোটি ৯৯ লাখ টাকা। বুধবার (৩ এপ্রিল) নিলামের সব প্রক্রিয়া শেষে সর্বোচ্চ দরদাতা ভেনাস জুয়েলার্সের কাছে—এই সোনা হস্তান্তর করা হয়।

এর আগে ২০২২ সালের নভেম্বরে নিলাম ডেকেও উপযুক্ত দরদাতা না পাওয়ায় শেষ পর্যন্ত সোনা বিক্রি করতে পারেনি কেন্দ্রীয় ব্যাংক।

এ ব্যাপারে বাংলাদেশ ব্যাংকের মুখপাত্র ও নির্বাহী পরিচালক মেজবাউল হক বলেন, শুল্ক গোয়েন্দার জব্দ করা সোনা নিলামের মাধ্যমে বিক্রি করা হয়েছে। বিক্রির বিপরীতে পাওয়া ১৭ কোটি ৯৯ লাখ টাকা কাস্টমসের অ্যাকাউন্টে জমা দেওয়া হয়েছে।

বাংলাদেশ ব্যাংক সূত্রে জানা যায়, সর্বশেষ ২০০৮ সালের ২৩ জুলাই নিলামের মাধ্যমে ২১ কেজি ৮২২ গ্রাম সোনা বিক্রি করে বাংলাদেশ ব্যাংক। ওই বছরের শুরুর দিকে তিন ধাপে আরও ২৫, ২১ ও ২০ কেজি সোনা বিক্রি করা হয়। তবে হট্টগোল ও আশানুরূপ দরদাতা না পাওয়াসহ বিভিন্ন কারণে দীর্ঘ দিন নিলাম ডাকা বন্ধ রাখা হয়েছিল।

এম সি



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা