এপ্রিলের প্রথম ১৯ দিনে ১২৮ কোটি ডলার পাঠিয়েছে প্রবাসীরা
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ১২:০৪ অপরাহ্ন

এপ্রিলের প্রথম ১৯ দিনে ১২৮ কোটি ডলার পাঠিয়েছে প্রবাসীরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২১/০৪/২০২৪ ১০:৫৩:২০ পূর্বাহ্ন

এপ্রিলের প্রথম ১৯ দিনে ১২৮ কোটি ডলার পাঠিয়েছে প্রবাসীরা

ছবি: সংগৃহীত


চলতি মাসের প্রথম ১৯ দিনে দেশে ১২৮ কোটি ১৫ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স এসেছে। এই হিসাবে প্রতিদিন গড়ে দেশে এসেছে ৬ কোটি ৭৪ লাখ ডলার। প্রতিবছর ঈদ উপলক্ষে বাড়তি আয় আসার প্রবণতা লক্ষ করা গেলেও এবার তেমনটা দেখা যায়নি রোববার (২১ এপ্রিল) প্রবাসী আয়সংক্রান্ত বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ থেকে এ তথ্য জানা গেছে।

প্রতিবেদনের তথ্য অনুযায়ী, এপ্রিল মাসের প্রথম ১৯ দিনে দেশে এসেছে ১২৮ কোটি ১৫ লাখ ১০ হাজার মার্কিন ডলার রেমিট্যান্স। এর মধ্যে বেসরকারি ব্যাংকগুলোর মাধ্যমে ১০৮ কোটি ৮১ লাখ ডলার এসেছে। আর রাষ্ট্রমালিকানাধীন ব্যাংকগুলো ১১ কোটি ডলার, বিশেষায়িত একটি ব্যাংক ৭ কোটি ৯০ লাখ ডলার ও বিদেশি ব্যাংকগুলো ৩৯ লাখ ৩০ হাজার ডলার এনেছে।

গত মার্চ মাসের প্রথম ১৯ দিনে এসেছিল ১২২ কোটি ১৭ লাখ মার্কিন ডলার রেমিট্যান্স। সে হিসাবে চলতি মাসে রেমিট্যান্স প্রবাহ বেড়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

জানুয়ারিতে ২১০ কোটি ডলার ও ফেব্রুয়ারিতে ২১৬ কোটি ৬০ লাখ ডলার দেশে এসেছিল। গত ২০২২-২৩ অর্থবছরে ২ হাজার ১৬১ কোটি ৭ লাখ ডলারের প্রবাসী আয় আসে। এর আগের ২০২১-২২ অর্থবছরে আয় আসে ২ হাজার ১০৩ কোটি ১৭ লাখ ডলার। ২০২০-২১ অর্থবছরে প্রবাসী আয় আসে ২ হাজার ৪৭৭ কোটি ৭৭ লাখ ডলার, যা এখন পর্যন্ত এক অর্থবছরে আসা সর্বোচ্চ

এম সি



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা