ই-কমার্সের গ্রাহকরা ফিরে পেলেন ৪০৭ কোটি টাকা
সোমবার, ৩১ অগাস্ট ২০২৬, ০৮:৪৬ PM

ই-কমার্সের গ্রাহকরা ফিরে পেলেন ৪০৭ কোটি টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৯/০৫/২০২৪ ০৭:২৩:৩০ AM

ই-কমার্সের গ্রাহকরা ফিরে পেলেন ৪০৭ কোটি টাকা


ই-কমার্সের কয়েকটি প্রতিষ্ঠানে গ্রাহকদের অভিযোগের ভিত্তিতে ৪০৭ কোটি টাকা ফিরিয়ে দেয়া হয়েছে। তবে মামলা জটিলতায় এখনো ১২৭ কোটি টাকা ফেরত দেয়া যায়নি বলে জানিয়েছেন জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদফতরের মহাপরিচালক এ. এইচ. এম. সফিকুজ্জামান।

রোববার (১৯ মে) ভোক্তা অধিদফতরের স‌ম্মেলন ক‌ক্ষে ই-কমার্স প্রতিষ্ঠা‌নগুলোর বিরু‌দ্ধে প্রাপ্ত অভিযোগ নিষ্প‌ত্তি এবং পে‌মেন্ট গেটও‌য়ে‌তে আট‌কে থাকা অর্থ প‌রি‌শো‌ধের অগ্রগ‌তি পর্যা‌লোচনা বিষয়ক সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এ তথ্য জানান ভোক্তার ডিজি।

তিনি বলেন, মামলা জটিলতায় আটকে থাকা অর্থ ফেরত দিতে নতুন কমিটি করা হবে। এই টাকাগুলো কেন দেয়া যায়নি, কমিটি তা ১৫ দিনের মধ্যে জানাবে। 

ই-অরেঞ্জ, ধামাকা ও আনন্দের বাজারের যেসব টাকা পাচার হয়ে গেছে, সেসব প্রতিষ্ঠানের মানিলন্ডারিং বিষয়ে সিআইডি কাজ করছে। আইনি প্রক্রিয়া শেষে সেসব প্রতিষ্ঠানের টাকা গ্রাহকরা ফিরে পাবেন বলে জানান সফিকুজ্জামান। তিনি বলেন, এ বিষয়ে মন্ত্রণালয়ে সর্বোচ্চ পর্যায়ে বৈঠক হয়ে এর সমাধান করা হবে।

ই-কমার্স প্রতিষ্ঠানের বিরুদ্ধে অভিযোগ অনুযায়ী গেটওয়েতে থাকা ৫৩৫ কোটি টাকার মধ্যে ৭৫ শতাংশ টাকা গ্রাহকদের পরিশোধ করা হয়েছে জানিয়ে ভোক্তার ডিজি বলেন, বাকি টাকা পরিশোধ কিভাবে হবে, নতুন অভিযোগ ও সিআইডিতে চলমান মামলাগুলোর সার্বিক পরিস্থিতি নিয়ে ৩০ জুনের মধ্যে বাণিজ্য মন্ত্রণালয়ে চূড়ান্ত রিপোর্ট প্রকাশ করা হবে। 

এলএইচ



শীর্ষ সংবাদ:

বড়লেখায় নজরুল বিষয়ক জাতীয় সাংস্কৃতিক প্রতিযোগিতার উদ্বোধন
রায়নগরে তিন খু/ন: ইম্পালস টাওয়ারের জমি নিয়ে বি/রোধ ত/দন্তের দাবি
দুই আসামির ডো.প টেস্টে মা/দক মেলেনি
সুনামগঞ্জে সাড়ে ৩ কোটি টাকার ভা'রতীয় শাড়ি জ'ব্দ
সিলেটে হা'ম পরিস্থিতির অবনতি, হাসপাতালে বাড়ছে রো'গীর চাপ
জকিগঞ্জে বিদ্যুৎস্পৃ'ষ্টে ছেলের মৃ'ত্যু, খবর শুনে মা'রা গেলেন বাবা
১ সেপ্টেম্বর প্রতিষ্ঠাবার্ষিকীতে সিলেট আসছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাউদ্দিন আহমদ
নারীশিক্ষা ও নারীর ক্ষমতায়নে গুরুত্ব দিতে হবে- সিসিক প্রশাসক
১৭ দিন অফিসে অনুপস্থিত যুবউন্নয়ন কর্মকর্তা, সেবা না পেয়ে ভোগান্তিতে মানুষ
মন্ত্রী-হুইপদের জেলাভিত্তিক দায়িত্ব বণ্টন নিয়ে প্রশ্ন, হাইকোর্টে রিট