জুড়ীতে আরমান নামে এক যুবক খুন,আটক ৪
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

জুড়ীতে আরমান নামে এক যুবক খুন,আটক ৪

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৩/০৬/২০২৪ ০১:১৬:২৯ পূর্বাহ্ন

জুড়ীতে আরমান নামে এক যুবক খুন,আটক ৪

ছবি: সংগৃহীত


মৌলভীবাজারের জুড়ী উপজেলায় আরমান (৩০) নামে এক যুবক খুন হয়েছেন। নিহত আরমান জুড়ী উপজেলার জায়ফরনগর ইউনিয়নের ঘররগাঁও গ্রামের সুমন আহমেদের ছেলে।

শনিবার (২২জুন)  গভীর রাতে ঘরগাঁও গ্রামে এ ঘটনাটি ঘটে।

এই হত্যাকাণ্ডের ঘটনায় পুলিশ  জিজ্ঞাসাবাদের জন্য চারজনকে আটক করেছে। পাশাপাশি মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য সদর হাসপাতালে পাঠানো হয়েছে।

জুড়ী থানা পুলিশের পরিদর্শক (তদন্ত) হুমায়ুন কবির বলেন, ‘আমরা গভীর রাতে খুনের বিষয়টি জেনে ঘটনাস্থলে যাই। পরে সুরতহাল প্রতিবেদন তৈরি করে মরদেহ উদ্ধার করে নিয়ে আসি। আরমানের গলার নীচে ছুরিকাঘাতের চিহ্ন রয়েছে।

এই পুলিশ কর্মকর্তা আরও জানান, টাকা পয়সা লেনদেন নিয়ে ঝামেলার জেরে আরমানকে খুন করা হতে পারে।

জড়িত সন্দেহে আটকরা হলেন, জাহাঙ্গীর (২২), তার বাবা ইয়াজ উদ্দিন, চাচা তাজ উদ্দিন ও জাহাঙ্গীরের এক ভাই।


এস এইচ টি/



শীর্ষ সংবাদ: