ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ০৮:০২ অপরাহ্ন

লাঠি-বাটাম ও ক/কটেলের অংশ উদ্ধার

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১১/১১/২০২৬ ০৭:৪৬:২৯ অপরাহ্ন

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র

ছবি:সংগৃহীত


সিলেট নগরীতে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রেপ্তার করেছে শাহপরাণ (রহ.) থানা পুলিশ। এ সময় তাদের কাছ থেকে তিনটি কাঠের বাটাম উদ্ধার করা হয়। এ ছাড়া ঘটনাস্থল থেকে বাঁশের লাঠি, কাঠের বাটাম, ইটের টুকরো ও ককটেল তৈরির সরঞ্জামের অংশবিশেষ উদ্ধার করেছে পুলিশ।

মঙ্গলবার (১০ নভেম্বর) রাত ২টা ২০ মিনিটের দিকে নগরের খরাদিপাড়া এলাকার আমানউল্লাহ কনভেনশন সেন্টারের সামনে এ ঘটনা ঘটে।

সিলেট মহানগর পুলিশের (এসএমপি) মিডিয়া সেল থেকে বুধবার (১১ নভেম্বর) পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পুলিশ জানায়, নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের কয়েকজন নেতাকর্মী ও তাদের সহযোগী বালুচর সড়ক হয়ে টিলাগড় পয়েন্টের দিকে ঝটিকা মিছিল নিয়ে যাচ্ছিলেন। এ সময় পুলিশের উপস্থিতি টের পেয়ে তারা পালানোর চেষ্টা করেন। পরে পুলিশ ঘটনাস্থল থেকে তিনজনকে গ্রেপ্তার করে। গ্রেপ্তারের সময় তাদের প্রত্যেকের হাতে একটি করে কাঠের বাটাম ছিল।

এ ছাড়া ঘটনাস্থল থেকে চারটি বাঁশের লাঠি, আটটি কাঠের বাটাম, ১৫টি ইটের টুকরো, একটি পোড়া টায়ারের অংশ, টায়ার পোড়ানোর ছাই, বিস্ফোরিত ককটেলের অংশবিশেষ এবং ককটেল তৈরিতে ব্যবহৃত একটি বিস্ফোরিত টিনের কৌটা উদ্ধার ও জব্দ করা হয়।

প্রাথমিক জিজ্ঞাসাবাদে গ্রেপ্তার ব্যক্তিরা পুলিশকে জানিয়েছেন, সুনামগঞ্জের সাবেক সংসদ সদস্য রনজিত চন্দ্র সরকারের মুঠোফোনে দেওয়া নির্দেশনায় মামুন ওরফে বুলেট মামুন (২৫) এবং সাজন আহমদের নেতৃত্বে তারা ওই ঝটিকা মিছিলে অংশ নেন।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন- মো. মহিন উদ্দিন (১৯), মো. মাহিন মিয়া (২০) ও মকবুল হোসেন নাহিদ (২০)। তাদের সবার বাড়ি সুনামগঞ্জ জেলায়। তবে তারা সিলেট নগরের শাহপরাণ থানাধীন বিভিন্ন এলাকায় ভাড়াটিয়া হিসেবে বসবাস করতেন।

এ ঘটনায় গ্রেপ্তার ব্যক্তিদের বিরুদ্ধে শাহপরাণ থানায় ১০ নভেম্বর একটি মামলা হয়েছে। মামলায় সন্ত্রাসবিরোধী আইন, ২০০৯ (সংশোধনী ২০১৩)-এর ৯(৩), ১০, ১১, ১২ ও ১৩ ধারা এবং বিস্ফোরক পদার্থ আইন, ১৯০৮-এর ৩ ও ৪ ধারায় অভিযোগ আনা হয়েছে।

পুলিশ জানায়, গ্রেপ্তার ব্যক্তিদের আদালতে সোপর্দ করা হয়েছে। এ ঘটনায় জড়িত অন্য পলাতক আসামিদের গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে।


জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

ছাত্রলীগের ঝটিকা মিছিল থেকে তিন কর্মীকে গ্রে/প্তা/র
রনজিত সরকারের সভা: সেই রিসোর্টের মালিক আ/ত্মগোপনে
মাধবপুরে বাস-পিকআপের সং/ঘ/র্ষে চালক নি/হত
আসবে চার থেকে ছয়টি শৈত্যপ্রবাহ, ডিসেম্বরে বাড়বে শীতের তীব্রতা
বই মানুষের চিন্তা ও মননকে সমৃদ্ধ করে: সিসিক প্রশাসক
বিশ্ববিদ্যালয় প্রিমিয়ার লিগের উদ্বোধন অনুষ্ঠানে সিসিক প্রশাসক
সিলেট রেঞ্জে শ্রেষ্ঠত্বের স্বীকৃতি পেলেন জৈন্তাপুর থানার এসআই উৎসব কর্মকার
সিলেট বিভাগে পৃথক অভিযানে ভা/রতীয় পণ্য, বিদেশি ম/দ ও গাঁ/জা উদ্ধার, গ্রে/প্তার ৩
সিলেটে আইডিইবির প্রতিষ্ঠাবার্ষিকী ও গণপ্রকৌশল দিবস উদযাপন
অসুস্থ মন্ত্রী আরিফুল হক চৌধুরীর বাসভবনে পররাষ্ট্র প্রতিমন্ত্রীসহ সিলেটের প্রতিনিধিদল