মৌলভীবাজারে মনু নদী থেকে এক মৃ ত দে হ উ দ্ধা র
বুধবার, ১১ নভেম্বর ২০২৬, ১১:১২ অপরাহ্ন

মৌলভীবাজারে মনু নদী থেকে এক মৃ ত দে হ উ দ্ধা র

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ২৪/০৬/২০২৪ ০২:৪৬:০৫ পূর্বাহ্ন

মৌলভীবাজারে মনু নদী থেকে এক মৃ ত দে হ উ দ্ধা র

ছবি: সংগৃহীত


মৌলভীবাজার সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের মনু নদী থেকে নিখোঁজ মোঃ লিমন শেখ (১২) এর মৃতদেহ ৪৩ ঘন্টা পর উদ্ধার করেছে পুলিশ।

সোমবার (২৪ জুন) সকালে স্থানীয় এলাকাবাসী কনকপুর ইউনিয়নের মনুনদীর পাশে একটি মৃতদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয় পরে পুলিশ ঘটনাস্থলে পৌছে মৃতদেহ উদ্ধার করে মৌলভীবাজার সদর হাসপাতালের মর্গে নিয়ে আসে।

লিমন শেখ সদর উপজেলার চাঁদনীঘাট ইউনিয়নের বর্ষিজোড়া এলাকার মো. মনির শেখের এর ছেলে। তারা দীর্ঘদিন যাবত প্রধানমন্ত্রীর দেয়া উপহার আশ্রয়ন প্রকল্পে বসবাস করে আসছে।

উল্লেখ্য, গত শনিবার ২২ জুন দুপুরে মনু ব্যারেজে সাঁতার কাটতে নামে লিমন শেখ। এর পর থেকে সে নিখোঁজ ছিল। মৌলভীবাজার মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কে এম নজরুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।

 


জৈন্তাবার্তা/টিটু



শীর্ষ সংবাদ: