মায়ামি ছাড়ার ইঙ্গিত মেসির!
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৬ AM

মায়ামি ছাড়ার ইঙ্গিত মেসির!

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১৩/১১/২০২৪ ০১:৩০:২৩ AM

মায়ামি ছাড়ার ইঙ্গিত মেসির!

ছবি সংগৃহীত


ইন্টার মায়ামি ছেড়ে দিচ্ছেন লিওনেল মেসি? ঘটনা সত্যি কি না, তা সময়ই বলবে। তবে অদ্ভুত কারণে মেসির ক্লাব ছাড়ার খবর ছড়িয়েছে। ক্লাব বিশ্বকাপে ইন্টার মিয়ামিকে বাড়তি সুবিধা দেওয়ার অভিযোগ উঠেছে ফিফার বিরুদ্ধে। এই বিতর্কে জড়াতে চান না বলেই মেসি মায়ামি ছাড়ার ইঙ্গিত দিয়েছেন।

ইন্টার মায়ামির সঙ্গে ২০২৫ সাল পর্যন্ত মেসির চুক্তি আছে। ক্লাব বিশ্বকাপে মেসির মুখ ব্যবহার করে ব্যবসার জন্য ফিফা নিয়ম ভেঙেছে বলে অভিযোগ। যে কারণে ক্লাব ছাড়তে চান মেসি। তার ক্লাবের কোচ টাটা মার্টিনো বলেন, ‘আমি জানি না মেসি কত দিন থাকবে। মেসি মায়ামিতে আসার পর এই দলের চেহারা বদলে গেছে। গতবার আমরা ট্রফি জিতেছি। যে দল মেজর লিগ সকারে সবার শেষে থাকত, সেই দল প্লে-অফ খেলেছে। আগামী মৌসুমেও এই ফর্ম ধরে রাখতে চাইব। তার জন্য মেসিকে প্রয়োজন। তবে সে নিজের ভবিষ্যতের সিদ্ধান্ত নিজেই নেবে।’

সামাজিক যোগাযোগমাধ্যম ইনস্টাগ্রামে মেসি লিখেছেন, ‘এমন একটি মৌসুমে আমরা ক্লাব হিসেবে আরও বড় হয়েছি, সেটি শেষ হলো। আমাদের কিছু লক্ষ্য পূরণ হয়েছে, তবে আমরা আরও চাই। যারা আমাদের পাশে ছিলেন এবং সমর্থন দিয়েছেন, সবাইকে ধন্যবাদ। আমরা এখন পরের বছর আরও শক্তিশালী হয়ে ফিরে আসার প্রস্তুতি নেব।’

ইন্টার মায়ামির হয়ে এ মৌসুমে ২৫ ম্যাচে ২৩ গোল করেছেন মেসি। করিয়েছেন ১৩ গোল। ইনজুরির কারণে ২০ ম্যাচ মিস না করলে গোলসংখ্যা নিশ্চিতভাবেই বাড়ত।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন