মাঠে নেমেই বাবরের এক রে ক র্ড, অপেক্ষায় ২ বিশ্ব*রেকর্ড
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ১১:৫৭ AM

মাঠে নেমেই বাবরের এক রে ক র্ড, অপেক্ষায় ২ বিশ্ব*রেকর্ড

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১১/২০২৪ ০৫:৩১:৪৯ AM

মাঠে নেমেই বাবরের এক রে ক র্ড, অপেক্ষায় ২ বিশ্ব*রেকর্ড

ছবি: সংগৃহীত


ব্রিসবেনে ব্যাপক বৃষ্টি আর বজ্রপাতের কারণে অস্ট্রেলিয়া ও পাকিস্তানের মধ্যেকার প্রথম টি-টোয়েন্টি ম্যাচের দৈর্ঘ্য নেমে এসেছে ৭ ওভারে। পাওয়ারপ্লে কমিইয়ে আনা হয়েছে দুই ওভারে। বাবর আজমের সামনে এই ম্যাচের আগে ছিল ৪টি রেকর্ড গড়ার হাতছানি। তার মাঝে প্রথমটা হয়ে গিয়েছে ইনিংসের দ্বিতীয় ওভারের শুরুতেই।

বাবর আজমের এই রেকর্ড অবশ্য কেবল নিজ দেশের সাপেক্ষে। জ্যাক ফ্রেজার-ম্যাকার্গের উইকেট নিয়েছিলেন নাসিম শাহ। তাতে ক্যাচ নিয়েছেন বাবর। এই ক্যাচ দিয়েই টি-টোয়েন্টি ফরম্যাটে পাকিস্তানের হয়ে সবচেয়ে বেশি ক্যাচের (৫১) মালিক হলেন বাবর আজম। এক ওভার বিরতি দিয়ে অবশ্য ৫২তম ক্যাচও নিয়েছেন বাবর। পেছনে ফেলেছেন ফখর জামানের ৫০ ক্যাচ। 

সঙ্গে অবশ্য আরও ২ বিশ্বরেকর্ড আর এক মাইফলক অপেক্ষা করছে বাবর আজমের জন্য। টি-টোয়েন্টি ক্রিকেটে আর ৮৭ রান করলেই আন্তর্জাতিক টি-টোয়েন্টিতে সর্বোচ্চ রানের মালিক হবেন তিনি। এই মুহূর্তে ৪ হাজার ২৩১ রান নিয়ে সবার ওপরে রোহিত শর্মা। আর বাবর আজমের রান ৪ হাজার ১৪৫। মাঝে অবশ্য আছেন বিরাট কোহলি। 

টি-টোয়েন্টি ক্রিকেটে বাবর আজমের দরকার আর একটি পঞ্চাশ পেরুনো ইনিংস। এই মুহূর্তে পাকিস্তান ব্যাটারের ৫০ পেরুনো ইনিংস ৩৯টি (৩৬ ফিফটি ও ৩ শতক)। সমান আছে বিরাট কোহলির। তার ৩৮ ফিফটি ও ১ সেঞ্চুরি। বিরাটকে পেরুতে বাবরের দরকার একটি পঞ্চাশ। ৭ ওভারের এই ম্যাচে ৮৭ রান বা ফিফটি করা দুটোই বেশ দূরহ ব্যাপার।

মাইলকফলকের হিসেবে বাবর আজমের দরকার মোটে ৪৯ রান। তাহলেই আন্তর্জাতিক ক্রিকেটে ১৪ হাজার রান পূরণ করবেন পাকিস্তানের এই ড্যাশিং ব্যাটার। 

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ
সিলেট বিভাগে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৫
দেশে প্রতিদিন গড়ে ১০ খু'ন