দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ ইংল্যান্ডের
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ১২:৫৬ অপরাহ্ন

দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ ইংল্যান্ডের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৫/১১/২০২৪ ১০:৪৪:১২ পূর্বাহ্ন

দুই ম্যাচ বাকি থাকতেই সিরিজ ইংল্যান্ডের

ছবি : সংগৃহীত


ওয়েস্ট ইন্ডিজ সফরে এসে ওয়ানডে সিরিজে হারলেও টি-টোয়েন্টিতে স্বাগতিকদের পাত্তাই দিল না ইংল্যান্ড। পাঁচ ম্যাচ সিরিজের তৃতীয় টি-টোয়েন্টিতে ৩ উইকেটে জিতেছে সফরকারীরা। আর এরই ফলে দুই ম্যাচ বাকি থাকতে ৩-০ ব্যবধানে সিরিজ জিতল ইংলিশরা।

সেন্ট লুসিয়ায় প্রথমে ব্যাট করা উইন্ডিজ নির্ধারিত ২০ ওভার শেষে ৮ উইকেট হারিয়ে ১৪৫ রান করে। জবাবে ইনিংসের ৪ বল বাকি থাকতে ৭ উইকেট হারিয়ে জয়ের বন্দরে পৌঁছে যায় ইংল্যান্ড।

১৪৬ রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে নিয়মিত বিরতিতে উইকেট হারালেও স্যাম কারানের (৪১), লিয়াম লিভিংস্টোনের (৩৯) ও উইল জ্যাকসের (৩২) রানের সুবাদে জয় নিশ্চিত করে ইংল্যান্ড।উইন্ডিজ বোলারদের মধ্যে আকিল হোসেন ৪টি উইকেট পান।

টস হেরে এর আগে প্রথমে ব্যাট করতে নেমে টপঅর্ডাররা ব্যর্থ হলেও রোভম্যান পাওয়েলের ফিফটিতে দেড়শ ছুঁই ছুঁই ইনিংস করে ক্যারিবীয়রা। এছাড়া রোমারিও শেফার্ড ৩০ ও আলজারি জোসেফ ২১ রান করেন।ইংলিশ বোলারদের মধ্যে ৩টি করে উইকেট পান সাকিব মাহমুদ ও জেমি ওভারটন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক