প দ ত্যা গ করলেন মেসিদের কোচ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

প দ ত্যা গ করলেন মেসিদের কোচ

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২০/১১/২০২৪ ০২:৫২:৫০ পূর্বাহ্ন

প দ ত্যা গ করলেন মেসিদের কোচ

ছবি সংগৃহীত


লিওনেল মেসি আর পুরো দল তখন কেবল পেরু ম্যাচের জন্য পুরো প্রস্তুতি নিচ্ছে। এমন অবস্থাতেই মার্কিন যুক্তরাষ্ট্র থেকে ভেসে এলো অন্য খবর। লিওনেল মেসি-লুইস সুয়ারেজদের ক্লাব ইন্টার মায়ামির কোচ জেরার্দো টাটা মার্টিনো পদত্যাগ করেছেন। পদত্যাগের কারণ হিসেবে অবশ্য বলা হয়েছে ব্যক্তিগত কারণেই পদত্যাগ করেছেন এই কোচ।

আর্জেন্টাইন ফুটবলের বিশ্বস্ত সূত্র টিওয়াইসি স্পোর্টসের তথ্য অনুযায়ী, আগামী শুক্রবার (২২ নভেম্বর) জেরার্ডো মার্টিনো মায়ামির অন্যতম মালিক জর্জ মাসের সঙ্গে একটি প্রেস কনফারেন্স করবেন বলে জানা গেছে।

২০২৩ সালের জুনে ইন্টার মায়ামির দায়িত্ব নেয়ার পর নতুন গড়ে তোলা দলের সঙ্গে সময় ভালোই কাটিয়েছিলেন মার্টিনো। লিওনেল মেসি, সের্হিও বুসকেটস এবং জর্দি আলবার মতো তারকাদের পেয়েছেন। একটা সময় তাদেরকে পেয়েছিলেন বার্সেলোনায়। পুরাতন শিষ্যদের নিয়ে মার্কিন লিগে রীতিমত আধিপত্য দেখিয়েছিলেন। 

যদিও শেষটা ভালো হয়নি তার। মেজর লিগ সকারের (এমএলএস) প্লে-অফের প্রথম রাউন্ডে আটলান্টা ইউনাইটেডের কাছে হেরে বিদায় নেয় ইন্টার মায়ামি। এরপরই মূলত ব্যক্তিগত কারণ দেখিয়ে প্রধান কোচের দায়িত্ব থেকে সরে দাঁড়ালেন জেরার্ডো মার্টিনো।

আর্জেন্টাইন এই কোচের অধীনে ইন্টার মায়ামি ২০২৩ লিগস কাপ জিতেছিল। এছাড়াও চলতি মৌসুমে সর্বোচ্চ পয়েন্টের রেকর্ড গড়ে সাপোর্টারস শিল্ড জেতে ক্লাবটি। সেইসঙ্গে ২০২৫ ক্লাব বিশ্বকাপেও জায়গা করে নেয়। কিন্তু শেষ পর্যন্ত আটলান্টা ইউনাইটেডের বিপক্ষে অপ্রত্যাশিত হারের পরেই নিজেকে দল থেকে সরিয়ে নিয়েছেন এই কোচ।

মার্টিনো অবশ্য আগেও মেসির কোচ ছিলেন। বার্সেলোনায় ২০১৩-১৪ সালে এবং আর্জেন্টিনা জাতীয় দলের হয়ে ২০১৪-১৬ সালে মেসির গুরু ছিলেন তিনি। সর্বশেষ ২০১৯-২০২২ সাল পর্যন্ত মেক্সিকোর কোচ হিসেবে দায়িত্ব পালন করেছেন তিনি। ইন্টার মায়ামির আগে আটলান্টা ইউনাইটেডে দুই বছর দায়িত্ব পালন করে জিতেছেন এমএলএস কাপ। ২০১৮ সালে জিতেছেন মেজর লিগ সকারের বর্ষসেরা কোচের অ্যাওয়ার্ডও।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক