৭-১ গোলের বড় জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা
বুধবার, ২৬ অগাস্ট ২০২৬, ০২:৪৭ PM

৭-১ গোলের বড় জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ২২/১১/২০২৪ ০২:০৪:৫৮ AM

৭-১ গোলের বড় জয়ে সেমিফাইনালে আর্জেন্টিনা

প্রতীকী ছবি


পেরুর লিমাতে চলছে দক্ষিণ আমেরিকা অঞ্চলের ১০ দলের ফুটসাল টুর্নামেন্ট। কনমেবল সাব-২০ ফুটসাল টুর্নামেন্টে এরই মধ্যে গ্রুপ পর্ব শেষে সেমিফাইনাল নিশ্চিত করেছে চার দল। যেখানে শেষ ম্যাচে বড় ব্যবধানে জিতেছে আর্জেন্টিনা।

লিমার ভিলা এল সালভাদর স্পোর্টস সেন্টারে অনুষ্ঠিত এ টুর্নামেন্টে ৭-১ গোলের ম্যাচ হয়েছে দুইটি। যেখানে গ্রুপ ‌‘এ’র দল আর্জেন্টিনা ৭-১ গোলে ইকুয়েডরকে এবং গ্রুপ ‌‘বি’র দল কলম্বিয়া একই ব্যবধানে বলিভিয়াকে হারিয়েছে। 

টুর্নামেন্টে এরই মধ্যে গ্রুপ ‌‘এ’ থেকে প্যারাগুয়ে ও আর্জেন্টিনা এবং গ্রুপ ‌‌‘বি’ থেকে ব্রাজিল ও কলম্বিয়া শেষ চার নিশ্চিত করেছে। প্রথম সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন প্যারাগুয়ের প্রতিপক্ষ রানার্সআপ কলম্বিয়া। দ্বিতীয় সেমিফাইনালে ‘এ’ গ্রুপ চ্যাম্পিয়ন ব্রাজিলের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী আর্জেন্টিনা।

বৃহস্পতিবার (২১ নভেম্বর) আর্জেন্টিনা গ্রুপ পর্বে তাদের শেষ ম্যাচে ইকুয়েডরের মুখোমুখি হয়। এই ম্যাচে আর্জেন্টিনা ফুটসাল দল ইকুয়েডরকে হারায় ৭-১ গোলে।

আলবিসেলেস্তেদের হয়ে উলিসেস সিলগুয়েরো (১৩’), রদ্রিগো আলভারেজ (৫’ ও ৩’), বাতিস্তা কাসো (১৭’), ফ্যাব্রিসিও গালভান (১০’), ইভান মন্টেরস (৯’) এবং লুকাস হঞ্জ (৮’) গোলগুলো করেন। ইকুয়েডরের একমাত্র গোলটি আসে জাভিয়ের চিকুইতোর পা থেকে।

গ্রুপ পর্বে আর্জেন্টিনা চার ম্যাচের দুইটিতে জয় ও দুইটিতে ড্র করে। গ্রুপ রানার্সআপ হয়ে শেষ চার নিশ্চিত করে আলবিসেলেস্তেরা। যেখানে তাদের প্রতিপক্ষ চিরপ্রতিদ্বন্দ্বী ব্রাজিল। 

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

হবিগঞ্জে মোটরসাইকেল-টমটমের মুখোমুখি সংঘর্ষে যু'বক নি'হত
সিলেটে হা'ম ও উপসর্গে মৃ'ত্যু বেড়ে ১৪৬
এক সপ্তাহের মধ্যে অবৈধ দালালদের তথ্য চাইলেন মন্ত্রী আরিফুল হক
প্রশিক্ষণে অর্জিত জ্ঞান বাস্তব জীবনেও গুরুত্বপূর্ণ ভূমিকা রাখে- সিসিক প্রশাসক
গোলাপগঞ্জে এএসআইসহ ৭ জনের বিরুদ্ধে জমি দখল ও হামলার অ*ভিযোগ
জৈন্তাপুর-কানাইঘাটে ৫৬ লাখ টাকার সিগারেট, গরু ও চা-পাতা জ*ব্দ
প্যানেল দ্ব*ন্দ্বে থ*মকে আছে কার্যক্রম, ভো*গান্তিতে ১৭ হাজার মানুষ
সাংস্কৃতিক অনুষ্ঠানে বা*ধা দেওয়ার মানসিকতা সরকারের নেই: তথ্যমন্ত্রী
সিউককে সমন্বিত উন্নয়ন নিশ্চিতের দায়িত্ব নিতে হবে: মুক্তাদির
সিলেটে প্রায় পৌনে ১ কোটি টাকার ভা'রতীয় পণ্য জ'ব্দ