অবি*শ্বাস্য কামব্যাকে বড় লিডের পথে ভারত
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০১:১৯ অপরাহ্ন

অবি*শ্বাস্য কামব্যাকে বড় লিডের পথে ভারত

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ২৩/১১/২০২৪ ০৪:৪০:৪২ পূর্বাহ্ন

অবি*শ্বাস্য কামব্যাকে বড় লিডের পথে ভারত

ছবি: সংগৃহীত


পার্থ টেস্টে পিচের চরিত্র হঠাৎ আমূল বদলে গেলো। যে পিচে প্রথম দিনে রীতিমত ধুঁকছিলেন ব্যাটাররা, সে পিচে দ্বিতীয় দিনে বোলাররা হা-হুতাশ করে মরলেন!

প্রথম দিনে ২১৭ রান তুলতে দুই দলের মিলিয়ে উইকেট পড়েছিল ১৭টি। দ্বিতীয় দিনে সাকুল্যে পড়েছে ৩ উইকেট, রান হয়েছে ২০৯।

এর মধ্যে ভারতের দুই ওপেনার জসশ্বী জয়সওয়াল আর লোকেশ রাহুল মিলেই গড়ে ফেলেছেন অবিচ্ছিন্ন ১৭২ রানের জুটি। দ্বিতীয় দিন শেষে জয়সওয়াল আছেন সেঞ্চুরির দ্বারপ্রান্তে। ৯০ রানে অপরাজিত তিনি। রাহুল অপরাজিত ৬২ রানে।

১৯৮৬ সালের পর এই প্রথমবার অস্ট্রেলিয়ার মাটিতে ভারতের দুই ওপেনারই পঞ্চাশোর্ধ্ব ইনিংস খেললেন। এর আগে প্রথম ইনিংসে ভারতের ১৫০ রানের জবাবে ১০৪ রানেই গুটিয়ে যায় অস্ট্রেলিয়া। দ্বিতীয় ইনিংসে ভারত বিনা উইকেটে ১৭২ তোলায় লিড দাঁড়িয়েছে ২১৮ রানের।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ
সিলেটে সড়কে প্রা/ণ গেল যুবকের
জৈন্তাপুরে ৫২ লাখ টাকার ভা/রতীয় পণ্য ও ৩ পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
সামাজিক ও জাতীয় কর্মকাণ্ডে স্কাউটদের ভূমিকা প্রশংসনীয়: সিসিক প্রশাসক