রোনালদোকে ছাড়িয়ে গেলেও মেসিকে ছাড়াতে পারেননি এমবাপ্পে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

রোনালদোকে ছাড়িয়ে গেলেও মেসিকে ছাড়াতে পারেননি এমবাপ্পে

স্পোর্টস ডেস্ক

প্রকাশিত: ১১/১২/২০২৪ ০২:০৯:৫৬ পূর্বাহ্ন

রোনালদোকে ছাড়িয়ে গেলেও মেসিকে ছাড়াতে পারেননি এমবাপ্পে

ছবি সংগৃহীত


উয়েফা চ্যাম্পিয়নস লিগে ভালো সময় যাচ্ছিল না রিয়াল মাদ্রিদের। পাঁচ ম্যাচের মধ্যে হেরেছিল ৩ ম্যাচেই। গতকাল রাতে নিজেদের ষষ্ঠ ম্যাচে আটালান্টার বিপক্ষে ৩-২ গোলের দারুণ জয় পেয়েছে কার্লো আনচেলত্তির শিষ্যরা। রিয়ালের হয়ে একটি করে গোল করেছেন কিলিয়ান এমবাপ্পে, ভিনিসিয়ুস জুনিয়র ও জুডে বেলিংহাম। তবে পুরো ম্যাচে লস ব্লাঙ্কোসদের নাচিয়ে ছাড়ল আটালান্টা।

বল দখল, আক্রমণ, গোলের লক্ষ্যে শটে এগিয়ে ছিল আটালান্টাই। কিন্তু ম্যাচের দশম মিনিটে গেউইস স্টেডিয়ামে এমবাপ্পের গোলে এগিয়ে যায় রিয়াল। চ্যাম্পিয়নস লিগে ফরাসি ফরোয়ার্ডের এটি ৫০ তম গোল। ৭৯ ম্যাচে এই মাইলফলক ছুঁলেন তিনি। চ্যাম্পিয়নস লিগে চতুর্থ দ্রুততম গোলের ফিফটি।

চ্যাম্পিয়নস লিগে ৫০ গোল করতে তার চেয়ে কম ম্যাচ লেগেছে রুড ফন নিস্টলরয় (৬২), লিওনেল মেসি (৬৬) ও রবের্ত লেভানদোভস্কির (৭৭)। তবে এমবাপ্পে ছাড়িয়ে গেছেন করিম বেনজেমা ও ক্রিস্টিয়ানো রোনালদোকে। বেনজেমার লেগেছিল ৮৮ ও রোনালদোর লেগেছিল ৯১ ম্যাচ।

তবে দারুণ এক গোল করে প্রথমার্ধে ৩৬ মিনিটে চোট নিয়ে মাঠ ছেড়েছেন এমবাপ্পে। দিল জিতলেও আনচেলত্তির কিছুটা চিন্তাও যেন বাড়িয়ে গেলেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে পেনাল্টি থেকে চার্লস ডি কেতেলায়ের সমতায় ফেরান আতালান্তাকে। ৫৬ মিনিটে ভিনির এবং তার ৩ মিনিট পর বেলিংহামের গোলে ব্যবধান বাড়িয়ে নেয় অতিথিরা।

আটালান্টাও মরিয়া হয়ে ওঠে গোলের জন্য ৬৫ মিনিটেই দ্বিতীয় গোল পেয়ে যায় তারা। দারুণ এক গোল ব্যবধান কমন আদেমোলা লুকমান। শেষ পর্যন্ত জয় নিয়ে মাঠ ছাড়ে রিয়াল। তবে এমবাপ্পের উরুর চোটের কথা জানালেন আনচেলত্তি। রিয়াল কোচ বললেন, ‘ওর ঊরুতে টান লেগেছে, অস্বস্তি আছে। পরীক্ষা করে দেখতে হবে আমাদের। আপাতত গুরুতর মনে হচ্ছে না। তবে আমি জানি না। কালকে (আজ) দেখব আমরা। সে মাঠে দৌড়াতে পারছিল না। অস্বস্তি অনুভব করছিল। এ জন্য তাকে বদল করেছি আমরা।’

আটালান্টাকে হারিয়ে ২৪তম স্থান থেকে পয়েন্ট টেবিলে ১৮তম স্থানে উঠে এসেছে রিয়াল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ