বিশাল জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের
রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ০৯:১১ পূর্বাহ্ন

বিশাল জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১২/০৬/২০২৩ ০৬:১৯:১৮ পূর্বাহ্ন

বিশাল জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের

বিশাল জয়ে এশিয়া কাপ শুরু বাংলাদেশের


নারী ইমার্জিং এশিয়া কাপে দারুণ সূচনা হলো বাংলাদেশের। মালয়েশিয়াকে ৯৭ রানের বিশাল ব্যবধানে হারিয়ে শুরু করলো জুনিয়র টাইগ্রেসরা।

হংকংয়ের মংককে টস জিতে প্রথমে ব্যাটিং বেছে নিয়েছিল বাংলাদেশ। শুরুতে বড় বিপদেই পড়েছিল লাল সবুজ জার্সিধারীরা। ৩৬ রানে ৩টি আর ৯১ রান তুলতে ৬ উইকেট হারিয়ে বসেছিল দল।

তবে মুর্শিদা খাতুন হাল ধরেন। ৪৪ বলে ৭ বাউন্ডারিতে ৫৭ রানের হার না মানা ইনিংস খেলেন তিনি। তার ব্যাটে চড়েই ৬ উইকেটে ১৪৮ রানের চ্যালেঞ্জিং সংগ্রহ গড়ে বাংলাদেশ। শেষদিকে স্বর্ণা আক্তার ১৪ বলে করেন ২০।

জবাবে শুরু থেকেই দাঁড়াতে পারেননি মালয়েশিয়ার ব্যাটাররা। ১২তম ওভারে তারা তুলতে পারেন মাত্র ২৯ রান, সেটাও ৫টি উইকেট হারিয়ে। শেষ পর্যন্ত ৮ উইকেটে ৫১ রানে থামে মালয়েশিয়ার ইনিংস।

লেগস্পিনার রাবেয়া খান ৩ ওভারে মাত্র ৭ রান দিয়ে নেন দুটি উইকেট। একটি করে উইকেট নেন মারুফা আক্তার, সানজিদা আক্তার মেঘলা, নাহিদা আক্তার আর সুলতানা খাতুন।

১৪ জুন একই ভেন্যুতে বাংলাদেশের পরবর্তী ম্যাচ শ্রীলঙ্কার বিপক্ষে। ১৬ জুন গ্রুপ পর্বের শেষ ম্যাচে প্রতিপক্ষ সংযুক্ত আরব আমিরাত।

জৈন্তাবার্তা/এমকে



শীর্ষ সংবাদ:

দুর্গোৎসব হোক সম্প্রীতি ও ভ্রাতৃত্বের বন্ধন সুদৃঢ় করার উৎসব’-মন্ত্রী আরিফুল হক
জৈন্তাপুরে পৃথক সড়ক দু/র্ঘটনায় শিশুসহ দুজন নিহ/ত, আহ/ত ৫
বোনের বিয়ের দাওয়াত নিয়ে বি/রোধ, জগন্নাথপুরে খু/ন হলেন ব্যবসায়ী
জৈন্তাপুরে ৭৪ লাখ টাকার ভা/রতীয় মহিষ-গরু ও শাড়ি জ/ব্দ
জৈন্তাপুরে ট্রাক থেকে বিদেশি ম/দ, ফে/নসিডিল ও ই/য়া/বা জ/ব্দ, আট/ক ৩
কানাইঘাট সী/মান্তে গু/লিবি/দ্ধ বাংলাদেশির ম/রদে/হ উ/দ্ধার
রিসোর্টে অ/গ্নিকা/ণ্ডে ৬ পর্যটকের মৃ/ত্যু
জাফলং চা-বাগানের শ্রমিকদের পাশে মোস্তাফিজুর রহমান কাওছার
কারাতে প্রশিক্ষণের মাধ্যমে আত্মবিশ্বাসী প্রজন্ম গড়ে তুলতে হবে
জুড়ীতে নি/ষিদ্ধ ছাত্রলীগের ১৭ জনের নাম উল্লেখ করে মা/মলা