ধ র্ষ ণ মামলা থেকে অব্যাহতি পেলেন এমবাপে
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

ধ র্ষ ণ মামলা থেকে অব্যাহতি পেলেন এমবাপে

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৩/১২/২০২৪ ০১:১৩:৫১ পূর্বাহ্ন

ধ র্ষ ণ মামলা থেকে অব্যাহতি পেলেন এমবাপে

ছবি : সংগৃহীত


অক্টোবরে সুইডেনের স্টকহোম সফরে গিয়েই অভিযোগের মুখে পড়েছিলেন কিলিয়ান এমবাপে। তার বিরুদ্ধে ধর্ষণ মামলা করা হয়। এ ঘটনায় তদন্তও শুরু করা হয় ফরাসী এই তারকার বিপক্ষে।

তবে দুই মাস পর এসে সেই ধর্ষণ মামলা থেকে অব্যাহতি পেলেন রিয়াল মাদ্রিদের ফরাসী এই তারকা। সুইডেনের যে প্রসিকিউটর এই মামলার তদন্ত করছিলেন, তিনি এমবাপের বিপক্ষে অভিযোগ তুলে নিয়েছেন। কারণ, এমবাপের বিপক্ষে অভিযোগ গঠন করার মতো কোনো কিছুই পাননি তিনি।

অক্টোবরে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু করা হলেও, ওই সময় সুইডিশ প্রসিকিউটররা সন্দেহভাজন কারও নাম প্রকাশ করেনি। তবে একাধিক সুইডিশ সংবাদমাধ্যম, রিয়াল মাদ্রিদ ও ফ্রান্সের তারকা ফরোয়ার্ড এমবাপের বিরুদ্ধে ধর্ষণের অভিযোগে তদন্ত শুরু হওয়ার কথা নিশ্চিত করে।

এমবাপের প্রতিনিধিরা অবশ্য এই অভিযোগ ‘পুরোপুরি মিথ্যা’ বলে দাবি করেন। তাদের মতে এটা পুরোপুরি মিথ্যা এবং গুজব। এমনকি সম্প্রতি দেওয়া এক সাক্ষাৎকারে একই কথা বলেন এমবাপে।

রিয়াল মাদ্রিদ তারকার এই দাবিই অবশ্য শেষ পর্যন্ত সত্য প্রমাণিত হয়েছে। নতুন খবর হচ্ছে, সুইডিশ প্রসিকিউটররা এমবাপেকে ধর্ষণের অভিযোগ থেকে অব্যহতি দিয়েছেন। পাশাপাশি তদন্তপ্রক্রিয়াও বন্ধ করে দেওয়া হয়েছে।

এক বিবৃতিতে প্রধান তদন্ত কর্মকর্তা মারিনা সিরাকোভা জানান, সুইডিশ রাজধানীর হোটেলে সংঘটিত ঘটনায় তদন্ত কার্যক্রম চালিয়ে নেওয়ার মতো যথেষ্ট তথ্যপ্রমাণ তাদের কাছে নেই।

সিরাকোভা বলেন, ‘তদন্ত কার্যক্রম চলার সময় সুপরিচিত এক ব্যক্তিকে যুক্তিসংগত কারণে ধর্ষণ এবং যৌন নিপীড়নের দুটি ঘটনায় সন্দেহের তালিকায় রাখা হয়। তবে আমার মূল্যায়ন হচ্ছে, তদন্ত এগিয়ে নেওয়ার মতো যথেষ্ট প্রমাণ হাতে নেই। এ কারণে এই তদন্তপ্রক্রিয়া বন্ধ করা হলো।’ পাশাপাশি সেই পরিচিত ব্যক্তি, অর্থাৎ এমবাপের কোনো ধরনের অপরাধে সংশ্লিষ্ট না থাকার কথাও নিশ্চিত করেন তিনি।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ