পুরুষের কিডনিতে পাথর জমার ঝুঁ কি বেশি কেন?
রবিবার, ০৬ সেপ্টেম্বর ২০২৬, ০৭:১৬ AM

পুরুষের কিডনিতে পাথর জমার ঝুঁ কি বেশি কেন?

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১৪/১২/২০২৪ ০৬:১৯:৩৫ AM

পুরুষের কিডনিতে পাথর জমার ঝুঁ কি বেশি কেন?

ছবি: সংগৃহীত


কিডনিতে পাথর জমার সমস্যায় অনেকেই ভোগেন নারী ও পুরুষ উভয়ই কিডনির সমস্যায় আক্রান্ত হতে পারেন। বিশেষ করে কিডনিতে পাথর হওয়ার সমস্যায় লিঙ্গভেদে অনেকেই ভোগেন। পানি কম পান করা, খাদ্যাভাসের সমস্যা, জীবনযাত্রায় অনিয়মের কারণেই কিডনিতে পাথর হতে পারে। এটি বিরল কোনো সমস্যা নয়।

জানলে অবাক হবেন, প্রতি দশজনের মধ্যে একজনের কিডনিতে পাথর হওয়ার সমস্যায় ভোগেন। সমীক্ষায় দেখা গেছে, কিডনিতে পাথর হওয়ার ঝুঁকি আছেন ১১ শতাংশ পুরুষ ও ৯ শতাংশ নারী। পরিসংখ্যান অনুযায়ী, নারীর তুলনায় পুরুষদের এ সমস্যায় আক্রান্ত হওয়ার সংখ্যা বেশি। তবে কী কারণে পুরুষদের কিডনিতে বেশি পাথর জমে? তার আগে জেনে নিন কেন কিডনিতে পাথর জমে-

মূলত ক্যালসিয়াম জমে কিডনিতে পাথর তৈরি হয়। ক্যালসিয়াম অক্সালেট আছে এমন খাবার বেশি খেলে কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে। যেমন- খেজুর, বেরি, কামরাঙার মতো ফল, পালং শাক, বিটসহ গাজরেও প্রচুর ক্যালসিয়াম অক্সালেট থাকে। তাই এ খাবারগুলো বেশি পরিমাণে খাওয়া উচিত নয়।

এছাড়া পানি কম খেলেও কিডনিতে পাথর জমে। পানি কিডনি থেকে ক্যালসিয়াম অক্সালেট বের করে দেয়। পর্যাপ্ত পানি না খেলে এই সমস্যা আরও বাড়তে পারে। এছাড়া মদ্যপান, অতিরিক্ত লবণ ও মসলা দেওয়া খাবার দীর্ঘদিন ধরে খেলেও কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে।

তবে নারীর তুলনায় পুরুষদের কিডনিতে পাথর জমার ঝুঁকি বেশি হওয়ার কারণ কী? বিজ্ঞানীরা বলছেন, এর প্রধান কারণ পানি কম খাওয়া। পরিসংখ্যান বলছে, পুরুষরা নারীর তুলনায় কম পানি খান।

এ কারণে পুরুষরা বেশি ডিহাইড্রেশনেও ভোগেন। আর সে কারণেই তাদের কিডনিতে পাথর জমার ঝুঁকি বাড়ে। বিজ্ঞানীরা আরও বলছেন, মদ্যপান ও জীবনযাত্রায় অনিয়মের ক্ষেত্রে পুরুষরা নারীর তুলনায় এগিয়ে আছেন। এ কারণেই তাদের কিডনিতে পাথর জমার আশঙ্কা বেশি।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটে ভালো ক্রিকেটার তৈরিতে কার্যকর উদ্যোগ নেওয়া হবে
বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’