বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
শনিবার, ০৫ সেপ্টেম্বর ২০২৬, ১১:৩৭ PM

বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০৯/২০২৬ ১০:৩৩:১৩ PM

বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট

প্রতিকী ছবি


সিলেট মহানগরীর জালালাবাদ থানাধীন কান্দিগাঁও ইউনিয়নের নলকট এলাকা থেকে আল-আমিন (৩০) নামে এক যুবকের ঝুলন্ত মরদেহ উদ্ধার করেছে পুলিশ। মরদেহের বুকের ওপর ব্লেডের মতো কাটার কয়েকটি দাগ পাওয়া যাওয়ায় ঘটনাটি নিয়ে রহস্যের সৃষ্টি হয়েছে।

শনিবার (৫ সেপ্টেম্বর) বেলা ২টার দিকে নলকট এলাকায় নিজ ঘরের ফ্যানের সঙ্গে আল-আমিনকে ঝুলন্ত অবস্থায় দেখতে পান স্থানীয়রা। খবর পেয়ে জালালাবাদ থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে ঘরের দরজা ভেঙে তার মরদেহ উদ্ধার করে।

নিহত আল-আমিন নলকট এলাকার আলী আসকরের ছেলে।

পুলিশ জানায়, মরদেহ উদ্ধারের সময় তার বুকের ওপর ব্লেডের কাটার মতো কয়েকটি দাগ দেখা যায়। বিষয়টি রহস্যজনক হওয়ায় মরদেহটি ময়নাতদন্তের জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে।

জালালাবাদ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ শামছুল হাবিব জানান, আল-আমিন প্রেম করে বিয়ে করেছিলেন। প্রায় এক মাস আগে তার স্ত্রী সন্তানকে নিয়ে ঢাকায় চলে যান। এরপর শনিবার নিজ ঘর থেকে আল-আমিনের ঝুলন্ত মরদেহ উদ্ধার করা হয়।

ওসি আরও জানান, ময়নাতদন্তের প্রতিবেদন পাওয়ার পর মৃত্যুর প্রকৃত কারণ সম্পর্কে বিস্তারিত জানা যাবে। এ ঘটনায় আইনানুগ ব্যবস্থা গ্রহণের প্রক্রিয়া চলছে।

জৈন্তা বার্তা/ ওয়াদুদ



শীর্ষ সংবাদ:

বুকে কা/টার দাগ নিয়ে ফ্যানে ঝু/লছিল আল-আমিন- র/হস্যের জ/ট
সিলেটের তিন খু/নের নিরপেক্ষ ত/দন্ত ও দ্রুত বি/চার দাবিতে বি/ক্ষোভ
মাধবপুরে মাদ্রাসাছাত্র জনি হ/ত্যা মামলার আ/সামি শিক্ষক গ্রে/প্তার
উন্নয়নে গ্রুপিং নয়, জনগণের স্বার্থই মুখ্য: হুমায়ুন কবির
১৮ বছরের কম বয়সী চালক গাড়ি চালাতে পারবেনাঃ এমপি মিলন
জাতিসংঘ অধিবেশনের আগে ভা'রতে যাবেন না প্রধানমন্ত্রী: সিলেটে প্রতিমন্ত্রী
সিলেটে টানা ৫ দিন ভারি বর্ষণের শ'ঙ্কা
রপ্তানি পণ্যে বৈচিত্র্য আনতে চায় সরকার: শামা ওবায়েদ
‘শান্তি ও সম্প্রীতি বজায় রাখতে সবাইকে একসঙ্গে কাজ করতে হবে’
শাবিপ্রবিতে ‘বিএনপি সরকারের ১৮০ দিনে যত ব্য/র্থতা’ লেখা ব্যানার