তালা ভা ঙা র চে ষ্টা রাবি উপ-উপাচার্যের, শিক্ষা*র্থীদের বি ক্ষো ভ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

তালা ভা ঙা র চে ষ্টা রাবি উপ-উপাচার্যের, শিক্ষা*র্থীদের বি ক্ষো ভ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৫ ০৮:২৯:১২ পূর্বাহ্ন

তালা ভা ঙা র চে ষ্টা রাবি উপ-উপাচার্যের, শিক্ষা*র্থীদের বি ক্ষো ভ

ছবি: সংগৃহীত


৯ ঘণ্টা অবরুদ্ধ থাকার পর আলোচনার জন্য শিক্ষার্থীদের আহ্বান জানিয়েছেন রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) উপ-উপাচার্য অধ্যাপক ফরিদ উদ্দিন খান। তবে শিক্ষার্থীরা দাবি পূরণ না হলে আলোচনা বসবেন না বলে জানালে তিনি রাগান্বিত হয়ে শাবল দিয়ে প্রশাসন ভবনে লাগানো তালা ভাঙার চেষ্টা করেন। 

এ সময় শিক্ষার্থীরা উপ-উপাচার্যের সঙ্গে বাকবিতণ্ডায় জড়িয়ে পড়েন। এছাড়াও কর্মকর্তা-কর্মচারীরা শিক্ষার্থীদের সঙ্গে বাকবিতণ্ডা করছেন। 

শনিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সোয়া ৭টার দিকে এ ঘটনা ঘটে। বর্তমানে আন্দোলনকারী শিক্ষার্থী এবং অবরুদ্ধ শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের মধ্যে উত্তেজনা বিরাজ করছে। প্রশাসন ভবনে শিক্ষক, কর্মকর্তা-কর্মচারীদের অবরুদ্ধ করে বিক্ষোভ করছেন শিক্ষার্থীরা। 

এর আগে সব ধরনের পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন করছেন শিক্ষার্থীরা। এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ অবস্থায় আছেন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীরা। বিশেষ প্রয়োজনেও কাউকে বের হতে বা প্রবেশ করতে দেওয়া হচ্ছে না। তাছাড়া খাবারও খেতে পারেননি আটকে থাকা ব্যক্তিরা। এতে ভোগান্তিতে পড়েছেন শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে। 

এদিকে প্রথম বর্ষের ভর্তি পরীক্ষায় সব ধরনের পোষ্য কোটা বাতিল না হলে রোববার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিয়েছেন আন্দোলনকারী শিক্ষার্থীরা। বিকেল ৪টায় শিক্ষার্থীদের পক্ষে এ ঘোষণা দেন বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলন রাবির অন্যতম সমন্বয়ক সালাউদ্দিন আম্মার। তবে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দিলেও কোটার বিষয়ে এখনো কোনো সিদ্ধান্ত দিতে পারেনি বিশ্ববিদ্যালয় প্রশাসন।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ