সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন গ ণ অ ভ্যু ত্থা নে আ*হতরা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন গ ণ অ ভ্যু ত্থা নে আ*হতরা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০২/০১/২০২৫ ১১:৩৬:৩৩ পূর্বাহ্ন

সারজিসের আশ্বাসে সড়ক ছাড়লেন গ ণ অ ভ্যু ত্থা নে আ*হতরা

ছবি: সংগৃহীত


উন্নত চিকিৎসা ও হাসপাতালে ভালো মানের খাবারের দাবিতে সড়ক অবরোধ করে আন্দোলনে নেমেছিলেন বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা। পরে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের অন্যতম সমন্বয়ক সারজিস আলম ঘটনাস্থলে উপস্থিত হয়ে উন্নত চিকিৎসার আশ্বাস দিলে আন্দোলনকারীরা পুনরায় হাসপাতালে ফিরে যান।

বৃহস্পতিবার (২ জানুয়ারি) সন্ধ্যা সাড়ে ৭টার দিকে আন্দোলনকারীরা হাসপাতালে ফিরে যান। তবে সমন্বয়ক সারজিস আলম আহতদের সঙ্গে আলোচনা করতে হাসপাতালের ভেতরেই অবস্থান করছেন।

গণঅভ্যুত্থানে আহতদের দাবি, তারা দীর্ঘদিন হাসপাতালে ভর্তি হয়ে থাকলেও উন্নত চিকিৎসা পাচ্ছেন না। প্রতিদিন তাদের একই ধরনের নিম্নমানের খাবার পরিবেশন করা হয়। এতে চিকিৎসা নিতে এসে কষ্টে থাকতে হচ্ছে তাদের। এসব নিয়ে হাসপাতাল পরিচালকের সঙ্গে দেখা করতে গেলে তাদের সঙ্গে দুর্ব্যবহার করা হয়। ফলে তারা বাধ্য হয়ে সড়কে অবস্থা নেন।

আহত বাবু বলেন, আমরা চুরি করতে গিয়ে গুলি খাইনি। জীবন হাতে নিয়ে রাস্তায় নেমেছিলাম দেশকে বাঁচাতে। এখন সরকার আমাদের উন্নত চিকিৎসা দিতে পারছে না। আন্দোলন করেছি কি এজন্য? আমরা এখন পরিবারের বোঝা হয়ে আছি। নিজের টাকা দিয়ে হাসপাতালে চিকিৎসা নিয়েছি। আমরা চাই অন্তত উন্নত চিকিৎসা সেবা আমাদের দেওয়া হোক।

এর আগে, সন্ধ্যা পৌনে ৭টায় হাসপাতালের সামনে শাহবাগ থেকে ফার্মগেটমুখী সড়ক অবরোধ করেন বিএসএমএমইউতে চিকিৎসাধীন গণঅভ্যুত্থানে আহতরা। এতে সড়কের এক পাশে যানচলাচল বন্ধ হয়ে যায়।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ