ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দু র্ঘ ট না য় নি হ ত ৪
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৪ অপরাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দু র্ঘ ট না য় নি হ ত ৪

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ১০:০৬:৩৬ পূর্বাহ্ন

ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক দু র্ঘ ট না য় নি হ ত ৪

ছবি : সংগৃহীত


ঢাকা-মাওয়া এক্সপ্রেসওয়েতে পৃথক সড়ক দুর্ঘটনায় ৪ জন নিহত হয়েছেন। এতে আহত হয়েছেন আরো অন্তত ২০ জন। বৃহস্পতিবার রাতে ও শুক্রবার ভোরে এসব দুর্ঘটনা ঘটে। 

হাইওয়ে পুলিশ জানায়, শুক্রবার ভোররাত ৫টার দিকে এক্সপ্রেসওয়ের হাসাড়া এলাকায় ঢাকামুখী লেনে যাত্রীবাহী বাস ও ট্রাকের সাথে সংঘর্ষে নিহত হন দুইজন।

অন্যদিকে বৃহস্পতিবার রাত সাড়ে ১১ টার দিকে সিরাজদিখানের নিমতলা এলাকায় মাওয়ামুখী লেনে কাভার্ডভ্যানের পেছনে যাত্রীবাহী মিনিবাসের ধাক্কায় দুইজন নিহত হন। 

বৃহস্পতিবার রাতে নিহত দুইজনের পরিচয় পাওয়া গেলেও শুক্রবার ভোরে নিহতদের পরিচয় পাওয়া যায়নি। 

নিহতরা হলেন, আব্দুল্লাহ পরিবহনের হেলপার শ্রীনগর উপজেলার কল্লিগাও গ্রামের বাসিন্দা মো. জীবন (৪৪) ও সিরাজদিখান উপজেলার মালখানগর ইউনিয়নের দেবিপুরা গ্রামের বাসিন্দা বাসযাত্রী মো. রায়হান (২৭)। নিহতদের মরদেহ শ্রীনগর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে রাখা হয়েছে।

ঘাতক কাভার্ডভ্যানটিকে আটক করা হয়েছে বলে জানান হাসাড়া হাইওয়ে পুলিশের ওসি আব্দুল কাদের জিলানী। তবে কাভার্ডভ্যানের চালক পালিয়ে গেছেন বলে জানান ওসি।

এর আগে গত শুক্রবার ২৭ ডিসেম্বর এক্সপ্রেসওয়ের ধলেশ্বরী টোল প্লাজায় বাসের চাপায় নারী ও শিশুসহ দুই পরিবারের ৬ জন নিহত ও ৪ জন গুরুতর আহত হন।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ