আ ন্দো ল নে র মুখে রা বি তে পোষ্য কোটা বাতিল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

আ ন্দো ল নে র মুখে রা বি তে পোষ্য কোটা বাতিল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ১০:১৪:১১ পূর্বাহ্ন

আ ন্দো ল নে র মুখে রা বি তে পোষ্য কোটা বাতিল

ছবি : সংগৃহীত


শিক্ষার্থীদের আন্দোলনের মুখে পোষ্য কোটা বাতিলের সিদ্ধান্ত নিয়েছে রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসন।বৃহস্পতিবার রাত ৯টার দিকে উপাচার্য অধ্যাপক সালেহ হাসান নকীব আন্দোলনরত শিক্ষার্থীদের সঙ্গে আলোচনায় বসে এ সিদ্ধান্ত নেন।

উপাচার্য ঘোষণা দেন, ২০২৪-২৫ শিক্ষাবর্ষ থেকে আর পোষ্য কোটা থাকছে না। দায়িত্ব পালনকালে এই কোটা আর ফিরে আসবে না বলেও জানান তিনি।

উপাচার্য বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের একটা নির্দিষ্ট আইন ও প্রক্রিয়া রয়েছে। যথাযথ প্রক্রিয়া মেনেই পোষ্য কোটা বাতিলের আনুষ্ঠানিক নোটিশ দেওয়া হবে।’

এর আগে, পোষ্য কোটা বাতিলসহ তিন দফা দাবিতে বৃহস্পতিবার সকাল ১০টা থেকে প্রশাসন ভবনে তালা ঝুলিয়ে আন্দোলন শুরু করেন শিক্ষার্থীরা।

এতে প্রশাসন ভবনে অবরুদ্ধ হয়ে পড়েন বিশ্ববিদ্যালয়ের দুই উপ-উপাচার্য ও কর্মকর্তা-কর্মচারীরা।বিশেষ প্রয়োজনেও কাউকে বের হতে বা প্রবেশ করতে দেওয়া হয়নি। তা ছাড়া খাবারও খেতে পারেননি আটকে থাকা ব্যক্তিরা।

এতে ভোগান্তিতে পড়েন শিক্ষক-শিক্ষার্থীসহ অনেকে। পোষ্য কোটা বাতিল না হলে আগামী রবিবার থেকে কমপ্লিট শাটডাউনের ঘোষণা দেন আন্দোলনরত শিক্ষার্থীরা।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ