কম্বল কিনতে ৪৯৫ উপজেলায় বরাদ্দ ৩৩ কোটি ৮৭ লাখ টাকা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

কম্বল কিনতে ৪৯৫ উপজেলায় বরাদ্দ ৩৩ কোটি ৮৭ লাখ টাকা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ০১:৫৬:৫৭ পূর্বাহ্ন

কম্বল কিনতে ৪৯৫ উপজেলায় বরাদ্দ ৩৩ কোটি ৮৭ লাখ টাকা

ফাইল ছবি


শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য কম্বল কিনতে সরকার ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দিয়েছে। শুক্রবার (৩ জানুয়ারি) দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়৷

প্রেস বিজ্ঞপ্তিতে বলা হয়, চলমান শীত মোকাবিলায় শীতার্ত ও দুঃস্থদের মাঝে বিতরণের জন্য প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে ৬ লাখ ৭৯ হাজার পিস কম্বল এবং দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে কম্বল কিনতে ৮ বিভাগের ৬৪টি জেলার ৪৯৫টি উপজেলা ও সকল পৌরসভার জন্য ৩৩ কোটি ৮৭ লাখ ৫০ হাজার টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

এছাড়াও শীতের শুরুতেই মন্ত্রণালয় থেকে দেশের উত্তরাঞ্চলের ১৪ টি জেলায় শীতার্তদের মাঝে বিতরণের লক্ষ্যে ১৫ হাজার ২৫০টি কম্বল বিতরণ করা হয়েছে।

প্রধান উপদেষ্টার ত্রাণ তহবিল থেকে বরাদ্দ কম্বল যথাযথ বিতরণ এবং মন্ত্রণালয় থেকে বরাদ্দ করা টাকায় কম্বল কেনার ক্ষেত্রে সংশ্লিষ্ট সকল আর্থিক বিধিবিধান যথাযথ পালন করে জেলা প্রশাসকদের অধিক্ষেত্রাধীন উপজেলা নির্বাহী অফিসারদের ইতোমধ্যে জরুরিভিত্তিতে কম্বল কিনে দুঃস্থদের মাঝে বিতরণ করেছেন। কম্বল বিতরণ এবং কেনার বিষয়টি নিবিড়ভাবে তদারকি করার জন্য মন্ত্রণালয় থেকে জেলা প্রশাসকদেরকে নির্দেশনা দেওয়া হয়েছে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ