নি ষিদ্ধ ঘোষিত ছা ত্র লী গে র ঝটিকা মি ছি ল, গ্রে প্তা র ৬
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২২ অপরাহ্ন

নি ষিদ্ধ ঘোষিত ছা ত্র লী গে র ঝটিকা মি ছি ল, গ্রে প্তা র ৬

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ০৮:১৭:৪৯ পূর্বাহ্ন

নি ষিদ্ধ ঘোষিত ছা ত্র লী গে র ঝটিকা মি ছি ল, গ্রে প্তা র ৬

ফাইল ছবি


নেত্রকোণায় ঝটিকা মিছিল করেছে নিষিদ্ধ ঘোষিত সংগঠন ছাত্রলীগের নেতাকর্মীরা। এ ঘটনায় ছাত্রলীগের ছয় নেতাকর্মীকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে জেলা পুলিশের মুখপাত্র অতিরিক্ত পুলিশ সুপার (বিশেষ শাখা) মো. লুৎফর রহমান এক বার্তায় এ তথ্য নিশ্চিত করেছেন।

নিষিদ্ধ সংগঠনের গ্রেপ্তার নেতাকর্মীরা হলেন– নেত্রকোণা জেলা ছাত্রলীগের সাবেক সহ-সভাপতি বাবুল সরকারের ছেলে চিন্ময় সরকার (২৭), জেলা ছাত্রলীগের সহ-ক্রীড়া সম্পাদক সন্দীপ সরকার (২৫), নেত্রকোণা পৌর ছাত্রলীগের সাবেক তথ্য ও গবেষণা বিষয়ক সম্পাদক জয় সাহা (২৫), জেলা ছাত্রলীগের সদস্য সিন্ধ বণিক বিশাল (২৫), নেত্রকোণা পৌর ছাত্রলীগের সদস্য রাহুল রায় (২৪) এবং জেলা ছাত্রলীগের সাবেক সদস্য লোকমান হোসেন (২৮)।

নেত্রকোণা মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কাজী শাহ‌নেওয়াজ সাংবাদিকদের জানান, আজ ভোর সোয়া ৬টার দি‌কে নেত্রকোণা পৌরসভাধীন বড় মসজিদ রোড থেকে নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের নেত্রকোণা জেলা শাখার যুগ্ম আহ্বায়ক কৌশিক রায় এবং সুচন মিয়ার নেতৃত্বে ১৫-২০ জনের একটি দল ঝটিকা মিছিল বের করে। মিছিলটি তেরী বাজার প্রধান সড়ক হয়ে শহীদ মিনারের দিকে যাওয়ার সময় নেত্রকোণা মডেল থানার টহল পুলিশ খবর পেয়ে তৎক্ষণাৎ ঘটনাস্থলে পৌঁছায়। পুলিশের উপস্থিতি দেখে তারা ছত্রভঙ্গ হয়ে দৌড়ে পালিয়ে যায়। পরে ভিডিও ফুটেজ পর্যালোচনা ও স্থানীয়ভাবে তথ্য সংগ্রহ করে অভিযান পরিচালনা করে মিছিলে সরাসরি অংশ নেওয়া নিষিদ্ধ ঘোষিত ছাত্র সংগঠনের ছয় সদস্যকে গ্রেপ্তার কর‌তে সক্ষম হয় জেলা পুলিশ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ