ফাইল ছবি
গাইবান্ধার সড়ক দুর্ঘটনায় জাহিদ হাসান (৩০) নামে এক মসজিদের ইমাম নিহত হয়েছেন।
শুক্রবার (৩ জানুয়ারি) জেলার গোবিন্দগঞ্জ পৌর শহরের পশ্চিম চৌমাথা এলাকায় এ দুর্ঘটনা ঘটে। জাহিদ হাসান বগুড়া জেলার শিবগঞ্জ উপজেলার কালুগাড়ী গ্রামের ছোলায়মান আলীর ছেলে।
গোবিন্দগঞ্জ হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোজাফফর হোসেন বিষয়টি নিশ্চিত করেছেন।
স্থানীয়দের বরাতে তিনি জানান, নিহত জাহিদ হাসান সকালে মোটরসাইকেলযোগে তার কর্মস্থল বগুড়ার দিকে যাচ্ছিলেন। পথে গোবিন্দগঞ্জ পশ্চিম চৌমাথা নামক এলাকায় পৌঁছলে মোটরসাইকেল নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তার পাশের একটি বৈদ্যুতিক খুঁটির সঙ্গে ধাক্কা লাগে। এতে ঘটনাস্থলেই তার মৃত্যু হয়।
জৈন্তাবার্তা / মনোয়ার




