সং স্কা র-নির্বা*চন নিয়ে ঝ গ ড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:২৩ অপরাহ্ন

সং স্কা র-নির্বা*চন নিয়ে ঝ গ ড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৩/০১/২০২৫ ০৯:২৩:২৫ পূর্বাহ্ন

সং স্কা র-নির্বা*চন নিয়ে ঝ গ ড়া বন্ধ করুন: মজিবুর রহমান মঞ্জু

ছবি: সংগৃহীত


সংস্কার ও নির্বাচন নিয়ে ঝগড়া বন্ধ করার আহ্বান জানিয়েছেন আমার বাংলাদেশ পার্টির (এবি পার্টি) সদস্য সচিব মজিবুর রহমান মঞ্জু।

তিনি বলেন, সংস্কারের কাজ সংস্কারের লোকেরা করবে, নির্বাচনের কাজ নির্বাচনের লোকেরা করবে। দুইটা কাজই আলাদা। তাই এই দুইটা কাজ নিয়ে ঝগড়া বন্ধ করে গরিব-মেহনতি, শ্রমিক-জনতা, নির্যাতিত মানুষের দিকেও খেয়াল রাখুন।

শুক্রবার (৩ জানুয়ারি) বিকেলে লক্ষ্মীপুর আলিয়া মাদরাসা মাঠে এবি পার্টির জেলা কমিটির ব্যানারে আয়োজিত গণসমাবেশে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মজিবুর রহমান মঞ্জু।

রাষ্ট্র সংস্কার করে জনগণের অধিকার প্রতিষ্ঠার দাবিতে অনুষ্ঠিত সমাবেশে মঞ্জু আরও বলেন, সংস্কার, নির্বাচন, খুনিদের গ্রেফতার এবং জনগণের সমস্যার সমাধান করতে হবে। আগামী এক বছরের মধ্যে সংবিধান সংশোধন করে মানুষের প্রত্যাশা পূরণ করতে হবে। এসময় আগামী ডিসেম্বর-জানুয়ারিতে সুষ্ঠু নির্বাচন দেওয়ার আহ্বান জানান তিনি।

সমাবেশে বিশেষ অতিথির বক্তব্যে দলটির যুগ্ম সদস্য সচিব ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ বলেন, ‘গ্রাম, ইউনিয়ন, উপজেলা ও জেলাতে পরিবর্তন হলে ঢাকায় পরিবর্তন আসবেই। আর যদি গ্রামে, ইউনিয়নে না বদলাতে পারেন তাহলে বাংলাদেশ আরও খারাপ হবে। শেখ হাসিনার থেকেও বড় স্বৈরাচার হবে এবং ওই স্বৈরাচারও আপনাদের (জনগণের) ভোটে নির্বাচিত হবে। এখন সিদ্ধান্ত আপনাদের, হাসিনাকে চান নাকি নতুন বাংলাদেশ চান।’

জেলা এবি পার্টির ভারপ্রাপ্ত আহ্বায়ক মাওলানা ফখরুল ইসলামের সভাপতিত্বে ও সদস্য সচিব চৌধুরী মশিউল আলম সাকিবের সঞ্চালনায় বক্তব্য রাখেন, এবি যুব পার্টির আহ্বায়ক শাহাদাত উল্যা টুটুল, যুক্তরাজ্য এবি পার্টির যুগ্ম সদস্য সচিব অ্যাডভোকেট মুজাহিদুল ইসলাম, ঢাকা মহানগর দক্ষিণের যুগ্ম আহ্বায়ক আনোয়ার ফারুক প্রমুখ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ