আ জ হা রী র মাহফিলে প দ দ লি ত হয়ে আ হ ত ৩০
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

আ জ হা রী র মাহফিলে প দ দ লি ত হয়ে আ হ ত ৩০

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৫ ০২:১৯:৪২ পূর্বাহ্ন

আ জ হা রী র মাহফিলে প দ দ লি ত হয়ে আ হ ত ৩০


ড. মিজানুর রহমান আজহারীর ওয়াজ মাহফিলে গিয়ে পদদলিত হয়ে অন্তত ৩০ জন আহত হয়েছেন বলে খবর পাওয়া গেছে। 

শুক্রবার (৩ জানুয়ারি) রাতে যশোরের শহরতলীর পুলেরহাটের আদ-দ্বীন সকিনা মেডিকেল কলেজ হাসপাতাল চত্বর ও আশপাশ এলাকায় এ ঘটনা ঘটে। 

আহতদের মধ্যে ১০ জনকে যশোর জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। তারা হলেন- মইনুল ইসলাম (৩২), ওসমান গণী (১৮), জিয়ান (২১), মারজান (১৮), ইব্রাহীম (৪০), মাসুদ (২৬), সাইদুল (২৮), লাবলী (৩০) ও আফিফা (১৪)।

জানা যায়, আদ্-দ্বীন ফাউন্ডেশন আয়োজিত তিন দিনব্যাপী তাফসিরুল কোরআন মাহফিলের শেষ দিনে মুসল্লিদের ঢল নামে। বিশেষ করে আন্তর্জাতিক খ্যাতিমান বক্তা মিজানুর রহমান আজহারীর আসার খবরে মাহফিল প্রাঙ্গণে কয়েক লাখ মানুষের সমাগম ঘটে। শুক্রবার সকাল থেকেই শীত উপেক্ষা করে মানুষ জমায়েত হয়। বিকেল থেকে মাহফিল স্থান ছাপিয়ে সড়ক, মহাসড়কে মানুষের ঢল নামে।

হঠাৎ সেখানে ঠেলাঠেলি শুরু হয়। একপর্যায়ে পেছনে অবস্থানকারীরা সামনে আসতে চেষ্টা করলে হট্টগোল শুরু হয়। এসময় পেছন থেকে ধাক্কায় সামনে দাঁড়িয়ে থাকারা নিচে পড়ে গলে পদদলিত হন। এসময় কমপেক্ষ ৩০ জন আহত হন। পরে স্থানীয়রা তাদের উদ্ধার করে হাসপাতালে ভর্তি করে।

যশোর ২৫০ শয্যা জেনারেল হাসপাতালের জরুরি বিভাগের চিকিৎসক জুবাইদা ইসলাম জানান, ‘আহতরা পদদলিত হয়ে কমবেশি আহত হয়েছেন। তাদের মহিলা ও পুরুষ সার্জারি ওয়ার্ডে ভর্তি করা হয়েছে। এদের মধ্যে আফিফার অবস্থার গুরুতর। বাকিরা আশঙ্কামুক্ত।’

মাহফিলে দায়িত্বরত স্বেচ্ছাসেবীরা জানান, অন্তত ৩০ জন আহতের ঘটনা ঘটেছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে একাধিক মৃত্যুর খবরও রটেছে। যদিও এ বিষয়ে যশোর কোতয়ালি মডেল থানা পুলিশ ও হাসপাতাল কর্তৃপক্ষ সুনির্দিষ্ট তথ্য দিতে পারেনি।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ