ক্ষ ম তা য় গেলে ছাত্রদের কাগজের টুকরো নিয়ে দৌড়াতে হবে না: জা মা য়া ত আমির
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪২ অপরাহ্ন

ক্ষ ম তা য় গেলে ছাত্রদের কাগজের টুকরো নিয়ে দৌড়াতে হবে না: জা মা য়া ত আমির

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৫ ০৭:০০:১৮ পূর্বাহ্ন

ক্ষ ম তা য় গেলে ছাত্রদের কাগজের টুকরো নিয়ে দৌড়াতে হবে না: জা মা য়া ত আমির

ফাইল ছবি


ক্ষমতায় গেলে মুক্তিযোদ্ধাদের সম্মান দেখানোর পাশাপাশি চাঁদাবাজ ও দখলদারমুক্ত বাংলাদেশ গড়ার কথা জানিয়েছেন জামায়াত আমির ডা. শফিকুর রহমান। এছাড়া ছাত্রসমাজের উদ্দেশে কর্মসংস্থান সৃষ্টির আশার বাণীও শোনান তিনি।

শনিবার (৪ জানুয়ারি) কুষ্টিয়া সরকারি কলেজ মাঠে অনুষ্ঠিত দলীয় কর্মী সম্মেলনে এসব কথা বলেন জামায়াত আমির।

ডা. শফিকুর রহমান বলেন, দখলদারমুক্ত বাংলাদেশ গড়তে সিন্ডিকেট ভেঙে দিতে হবে। আমাদের দল দখলবাজি-চাঁদাবাজি করে না।

বিগত সরকার দেশের শিক্ষাখাতকে ধ্বংস করেছে বলেও অভিযোগ আনেন জামায়াত আমির। বলেন, তাদের (আ. লীগ নেতা) ছেলেমেয়েরা দেশে পড়াশোনা করে না। তাই দেশের শিক্ষাখাতের উন্নয়নে তাদের দৃষ্টি ছিল না।

দেশের পরবর্তী প্রজন্ম ও ছাত্রসমাজের উদ্দেশে তিনি বলেন, আমরা ছাত্র সমাজকে কথা দিচ্ছি এমন শিক্ষা ব্যবস্থা হবে, তোমাদের কাগজের টু্করো নিয়ে দৌড়াতে হবে ন। লেখাপড়া শেষ করেই নিশ্চিত কর্মে যোগদানের ব্যবস্থা করা হবে।

নারীদের অধিকার ও সম্মানে জামায়াত প্রতিজ্ঞাবদ্ধ উল্লেখ করে তিনি বলেন, অনেকে বলে জামায়াত ক্ষমতায় গেলে এদেশের মহিলারা বিপদে পড়বে; এটা মিথ্যা। কাউকে জোর করে বোরকা পরানো হবে না, যার যা ইচ্ছে তিনি তাই পরবেন। রাষ্ট্রের বিভিন্ন দায়িত্ব পালনের পাশাপাশি নারীরা সবচেয়ে নিরাপদে থাকবেন বলেও জানান ডা. শফিকুর।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ