অ পপ্র চা রের বি*রুদ্ধে ছা ত্র দ লের বি*ক্ষোভ সমাবেশ
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

অ পপ্র চা রের বি*রুদ্ধে ছা ত্র দ লের বি*ক্ষোভ সমাবেশ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৫ ১১:৩৫:০০ পূর্বাহ্ন

অ পপ্র চা রের বি*রুদ্ধে ছা ত্র দ লের বি*ক্ষোভ সমাবেশ

ফাইল ছবি


ঢাকা বিশ্ববিদ্যালয়ের (ঢাবি) বিভিন্ন ঘটনায় দলের ভাবমূর্তি ক্ষুণ্ণ করতে অব্যাহত ‘অপপ্রচারের বিরুদ্ধে বিক্ষোভ সমাবেশ করেছে ছাত্রদল।  শনিবার (৪ জানুয়ারি) রাত সোয়া ৮টায় ঢাকা বিশ্ববিদ্যালয় ছাত্রদলের উদ্যোগে বিক্ষোভ মিছিলটি টিএসসি থেকে শুরু হয়ে ভিসি চত্বর ঘুরে রাজু ভাস্কর্যের পাদদেশে এক সংক্ষিপ্ত সমাবেশে মিলিত হয়।

এসময় ছাত্রদলের নেতাকর্মীরা- ‘দিয়েছি তো রক্ত, আরও দেব রক্ত’, ‘রক্তের বন্যায়, ভেসে যাবে অন্যায়’, ‘গুজব লীগের আস্তানা, এ ক্যাম্পাসে হবে না’, ‘গুপ্ত রাজনীতির কালো হাত, ভেঙে দাও গুড়িয়ে দাও’, ‘অব্যাহত অপপ্রচার, চলবে না চলবে না’, ‘অপপ্রচারের বিরুদ্ধে, ডাইরেক্ট একশন’, ‘লড়াই লড়াই, লড়াই চাই, লড়াই করে বাচতে চাই’, ‘এই লড়াইয়ে জিতবে কারা, শহীদ জিয়ার সৈনিকেরা' ইত্যাদি স্লোগান দিতে থাকেন।

বিক্ষোভ সমাবেশে ঢাবি ছাত্রদলের সহসভাপতি খন্দকার আনিসুর রহমান অনিক বলেন, ৫ আগস্টের পর একটা গোষ্ঠী ছাত্রদলের সব ভালো কাজের পেছনে ন্যারেটিভ তৈরি করে আসছে, ছাত্রদলের বদনাম করে আসছে। কিন্তু আমরা স্পষ্ট করে বলতে চাই, আপনারা অপপ্রচার করতে পারবেন কিন্তু ছাত্রদলের জনপ্রিয়তা কমাতে পারবেন না।

তিনি আরও বলেন, আজকে গণঅধিকার পরিষদের নেতা ফারুকের ওপর হামলার ঘটনায় ছাত্রদলকে দোষ দেওয়া হয়েছে৷ সরকার যদি তাদের বিচার না করে তাহলে ধরে নেব ইউনুস সরকারের নির্দেশেই এ হামলা হয়েছে।


ঢাবি সভাপতি গণেশ চন্দ্র রায় সাহস বলেন, আমাদের ভালো কাজগুলোকে সহ্য করতে না পেরে নামে-বেনামে অনেক গুজব বাহিনী, বট বাহিনী আমাদের বিরুদ্ধে অপপ্রচার চালিয়ে যাচ্ছে। কিন্তু তারা কখনও সফল হতে পারেনি। আমাদের বিরুদ্ধে বলা হয়েছিল আমরা নাকি ভিসি স্যারকে হেনস্থা করেছি কিন্তু আজকে প্রক্টর স্যার নিশ্চিত করেছেন কোনো হেনস্থার ঘটনা সেখানে ঘটেনি।

উপাচার্য ও প্রক্টর মহোদয়কে বলতে চাই, আপনারা গুজব বাহিনীর মব ক্রিয়েট বন্ধ করুন। আমরা যদি জানতে পারি আপনারাই মব সৃষ্টির পেছনে রয়েছেন তাহলে ঢাবি ছাত্রদলের সভাপতি হিসেবে আমি আপনাদের হুশিয়ারি দিয়ে গেলাম। 

তিনি আরও বলেন, ২৪ এর আন্দোলন ছাত্রদলের একক কৃতিত্ব নয়, এই স্বৈরাচার বিরোধী আন্দোলনে দেশের সর্বস্তরের জনগণের অংশগ্রহণেই হাসিনা পালাতে বাধ্য হয়েছে। কিন্তু হাসিনা পালিয়ে গেলেও ৭১ ও ২৪ এর পরাজিত শক্তি আমাদের বিরুদ্ধে উঠেপড়ে লেগেছে। আমাদের ঐক্যবদ্ধ হয়ে এসব কুচক্রি মহলকে প্রতিহত করতে হবে। 

এসময় তিনি গণঅধিকার পরিষদের ফারুকের ওপর হামলার ঘটনায় তার সুস্বাস্থ্য কামনা করে হামলার নিন্দা জানান এবং জড়িতদের দৃষ্টান্ত শাস্তির দাবি জানান তিনি। 

বিক্ষোভ সমাবেশে সিনিয়র সহ-সভাপতি মাসুম বিল্লাহ, সিনিয়র সহ-সভাপতি খন্দকার আনিসুর রহমান অনিক, সিনিয়র যুগ্ম সাধারণ সম্পাদক নাসিরউদ্দিন শাওন, সাংগঠনিক সম্পাদক নূর আলম ইমন প্রমুখ বক্তব্য দেন। এসময় ঢাকা বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন হল শাখার নেতাকর্মীরা উপস্থিত ছিলেন। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ