হাসপাতালের চারতলা থেকে লা ফ দিলেন রোগী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৩৫ অপরাহ্ন

হাসপাতালের চারতলা থেকে লা ফ দিলেন রোগী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৪/০১/২০২৫ ১১:৪৮:৫৭ পূর্বাহ্ন

হাসপাতালের চারতলা থেকে লা ফ দিলেন রোগী

ছবি : সংগৃহীত


দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের চারতলা থেকে লাফ দিয়ে এক রোগীর মৃত্যু হয়েছে। শনিবার (৪ জানুয়ারি) বিকেল সাড়ে ৩টার দিকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে এই ঘটনা ঘটে। ওই রোগীর নাম শ্রী দিবাকর দাস (৪৮)। তিনি বীরগঞ্জ উপজেলার সুজালপুর মাষ্টারপাড়া গ্রামের সীতানাথ দাসের ছেলে।

কোতয়ালী থানার এসআই মনিরুজ্জামান জানান, শ্রী দিবাকর দাস মাথার সমস্যা নিয়ে বীরগঞ্জ হাসপাতালে ভর্তি হন। সেখান থেকে চিকিৎসক তাকে উন্নত চিকিৎসার জন্য দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালে পাঠান। ২ জানুয়ারি তাকে দিনাজপুর মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করা হয়। মাথার যন্ত্রণা সইতে না পেরে তিনি ভারসাম্য হারিয়ে ফেলেন।

শনিবার বিকেল সাড়ে ৩টার দিকে তিনি চতুর্থ তলায় মেডিসিন ওয়ার্ডের বেলকনিতে গিয়ে লাফ দেন। এতে নিচে পড়ে মারা যান। তাদের পরিবারের সদস্য ও হাসপাতাল কর্তৃপক্ষ বিষয়টি নিশ্চিত করেছেন যে তিনি আত্মহত্যা করেন।

কোতয়ালী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মতিউর রহমান জানান, কোনো অভিযোগ না থাকায় মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ