ঢাকায় কমেছে শীতের তী ব্র তা, পৌষে কাবু উ ত্ত রা ঞ্চ ল
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ঢাকায় কমেছে শীতের তী ব্র তা, পৌষে কাবু উ ত্ত রা ঞ্চ ল

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ১১:২৯:২৮ পূর্বাহ্ন

ঢাকায় কমেছে শীতের তী ব্র তা, পৌষে কাবু উ ত্ত রা ঞ্চ ল

ছবি : সংগৃহীত


বছরের শুরুর তুলনায় রাজধানী ঢাকায় শীতের তীব্রতা কমেছে। তবে দেশের উত্তরাঞ্চলে শীতের দাপট কমেনি। বেশ কয়েকদিন ধরেই উত্তরের জেলাগুলোতে তাপমাত্রার পারদ ৮ থেকে ১৩ ডিগ্রি সেলসিয়াসের মধ্যে।

রোববার (৫ জানুয়ারি) ঢাকা ও আশপাশের এলাকার আবহাওয়ার পূর্ভাবাসে বলা হয়েছে, আজ অস্থায়ীভাবে আকাশ মেঘলা থাকতে পারে। মাঝারি থেকে ঘন কুয়াশা থাকবে বলেও জানিয়েছেন আবহাওয়াবিদরা।

আজ সকাল ৬টায় ঢাকার তাপমাত্রা ১৫ দশমিক ৪ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। তবে ঘন কুয়াশা আর দূষণের কারণে শীত অনুভূত হচ্ছে বেশি। অনেক এলাকায় আটকে যাচ্ছে দৃষ্টিসীমা। দিনেও হেডলাইট জ্বালিয়ে চলাচল করছে যানবাহন।

আবহাওয়া অফিস জানিয়েছে, জানুয়ারির দ্বিতীয় সপ্তাহে বাড়বে শীতের তীব্রতা। এসময় দেশের উত্তর ও উত্তর-পূর্বাঞ্চলে বইবে মাঝারি শৈত্যপ্রবাহ। চলতি সপ্তাহেই বৃষ্টিপাতের পর তাপমাত্রা কমতে থাকবে বলে জানিয়েছে আবহাওয়া অধিদফতর।

গতকাল শনিবার উত্তরের তেঁতুলিয়ায় সর্বনিম্ন তাপমাত্রা ৯ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে। এছাড়া ঠাকুরগাঁওয়ে ১০ দশমিক আট ডিগ্রি সেলসিয়াস, লালমনিরহাট ও নীলফামারীর ডিমলা এবং সৈয়দপুরে ১২ দশমিক শূন্য, দিনাজপুরে ১২ দশমিক এক, রংপুরে ১২ দশমিক পাঁচ, গাইবান্ধায় ১২ দশমিক সাত এবং কুড়িগ্রামের রাজারহাটে ১৩ দশমিক শূন্য ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা রেকর্ড করা হয়েছে।

এদিকে হাড় কাঁপানো ঠাণ্ডায় বিপাকে পড়েছেন শ্রমিক, দিনমজুর আর নিম্ন আয়ের মানুষরা।  গ্রামাঞ্চলে বাড়ছে নিউমোনিয়া, সর্দি, জ্বর, কাশিসহ ঠান্ডাজনিত নানান রোগ।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ