স্ত্রী‌কে গ লা কে‌ টে হ ত‌্যা র পর থানায় হাজির স্বামী
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

স্ত্রী‌কে গ লা কে‌ টে হ ত‌্যা র পর থানায় হাজির স্বামী

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৫/০১/২০২৫ ০৫:০৬:২৫ পূর্বাহ্ন

 স্ত্রী‌কে গ লা কে‌ টে হ ত‌্যা র পর থানায় হাজির স্বামী

ফাইল ছবি


স্ত্রীকে গলা কে‌টে হত্যার পর থানায় গিয়ে আত্মসমর্পণ করেছেন স্বামী। রোববার (৫ জানুয়ারি) ভোরে সদর উপজেলার আউলিয়াপুর ইউনিয়নে বলাইকাঠী গ্রা‌মে এ ঘটনা ঘটে। এ ঘটনায় এলাকায় চাঞ্চ‌ল্যের সৃ‌ষ্টি হ‌য়ে‌ছে।

নিহত নুরজাহান বেগম (৪৫) আউলিয়াপুর ইউনিয়নের বলাইকাঠী গ্রা‌মের বাসিন্দা নুর মোহাম্মদ হাওলাদারের স্ত্রী। এ ঘটনায় অভিযুক্ত নুর মোহাম্মদ হাওলাদারকে আটক করেছে পুলিশ।

স্থানীয় সূত্রে জানা যায়, দ্বিতীয় বি‌য়ের দাবি করা নিয়ে নুর মোহাম্মদের সঙ্গে তার স্ত্রী নুরজাহানের বি‌রোধ চল‌ছিল। দীর্ঘদিন বিরোধের পর নুরজামাল আপসের কথা বলে স্ত্রীকে তালাক দেওয়ার জন‌্য চাপ প্রয়োগ ক‌রেন। এ নি‌য়ে তাদের মধ্যে পুনরায় ঝগড়া হয়।  শনিবার মধ্যরাতে সবাই ঘু‌মি‌য়ে পরলে রাত ৩টার দি‌কে স্ত্রী নুরজাহান বেগম‌কে জবাই ক‌রে হত‌্যা ক‌রেন নুর জামাল। হত্যা করে নিজেই পটুয়াখালী সদর থানায় গিয়ে আত্মসমর্পণ করেন।

এ বিষয়ে পটুয়াখালী সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. ইমতিয়াজ বলেন, নিহত নুরজাহানের স্বামী নিজেই থানায় এসে ঘটনার কথা জানিয়েছেন। আমরা নূর মোহাম্মদকে আটক করেছি এবং মরদেহ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য পটুয়াখালী মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। এ ঘটনায় মামলার প্রস্তুতি চলছে।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ