কুলাউড়ায় অ বৈ ধ ভা বে টিলা কা টা য় যুবককে কা রা দ ণ্ড
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১১ AM

কুলাউড়ায় অ বৈ ধ ভা বে টিলা কা টা য় যুবককে কা রা দ ণ্ড

কুলাউড়া প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ১০:৫৭:১১ AM

কুলাউড়ায় অ বৈ ধ ভা বে টিলা কা টা য় যুবককে কা রা দ ণ্ড

ছবি: নিজস্ব


অবৈধভাবে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের দায়ে আলমগীর মিয়া নামের এক যুবককে  ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন ভ্রাম্যমাণ আদালত। সোমবার (৬ জানুয়ারি) ভোর ৪টার দিকে মৌলভীবাজারের কুলাউড়া  উপজেলার জয়চণ্ডী ইউনিয়নের মলাংগি নামকস্থানে এ আদালত অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন। দণ্ডিতব্যক্তি কুলাউড়া গ্রামের আব্দুল খালিকের ছেলে।

উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট শাহ জহুরুল হোসেন  জানান, জয়চণ্ডীর মলাংগি নামকস্থানে দীর্ঘদিন ধরে পরিবেশের ক্ষতি  করে অবৈধভাবে টিলা কাটা এবং এর সন্নিকটে আবাসিক এলাকার ভিতরে ইজারা ব্যতীত অবৈধভাবে বালু ও মাটি উত্তোলন করে আসছিলেন আলমগীর। কয়েকদিন অভিযান চালিয়েও তাকে পাওয়া যায়নি।

তিনি আরও জানান, আজ ভোর ৪টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ওই এলাকায় অভিযান চালিয়ে টিলা কাটা, বালু ও মাটি উত্তোলনের মূলহোতাকে  ঘটনাস্থল থেকে আটক করা হয়। পরে পরিবেশ সংরক্ষণ আইন এবং বালুমহাল ও মাটি ব্যবস্থাপনা আইন ২০১০ এর ধারায় তাকে ১৫ দিনের বিনাশ্রম কারাদণ্ড প্রদান করা হয়। এ সময় বালু ও মাটি বহনকারী একটি ট্রাক জব্দ করা হয়েছে।

বালুসহ অন্যান্য রাষ্ট্রীয় সম্পদ রক্ষা এবং টিলা কাটা প্রতিরোধসহ পরিবেশের সুরক্ষায় এ ধরনের অভিযান অব্যাহত থাকবে । অভিযানকালে ভ্রাম্যমাণ আদালতকে কুলাউড়া  থানাপুলিশের একটি দল সহায়তা করে।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ