কমলগঞ্জে গু জ ব প্র তি রো ধে , ইমাম ও মোত্তাওয়ালীদের নিয়ে মতবিনিময় সভা
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

কমলগঞ্জে গু জ ব প্র তি রো ধে , ইমাম ও মোত্তাওয়ালীদের নিয়ে মতবিনিময় সভা

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ১১:৪৯:৩৬ পূর্বাহ্ন

কমলগঞ্জে গু জ ব প্র তি রো ধে , ইমাম ও মোত্তাওয়ালীদের নিয়ে মতবিনিময় সভা

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলার পতনঊষারে গুজব প্রতিরোধে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে ইউনিয়নের সকল মসজিদের ইমাম ও মোত্তাওয়ালীদের নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। রোববার (৫ জানুয়ারি) দুপুরে উপজেলার পতনঊষার ইউনিয়ন জনমিলন কেন্দ্রে ইউনিয়ন পরিষদের আয়োজনে এ মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

পতনঊষার ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান অলি আহমদ খানের সভাপতিত্বে ও ইউপি সদস্য তোয়াবুর রহমান তবারকের সঞ্চালনায় অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) সৈয়দ ইফতেখার হোসেন।

বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন শমশেরনগর পুলিশ ফাঁড়ির ইনচার্জ জিয়া মো. মোস্তাফিজ ভূঁইয়া, ইউপি সদস্য সিরাজ খান, আব্দুল হান্নানসহ বিভিন্ন মসজিদের ইমাম,মোত্তাওয়ালী ও স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ উপস্থিত ছিলেন।

মতবিনিময় সভায় বিভিন্ন ধরনের গুজব, চুরি প্রতিরোধ ও এলাকার আইনশৃঙ্খলা বিষয়ে নিজ নিজ এলাকায় সাধারণ মানুষের মাঝে সচেতনতা বৃদ্ধির জন্য ইমামদেরকে বলা হয়।

জৈন্তাবার্তা / সুলতানা



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস