বৃহস্পতিবার থেকে বাড়তে পারে শীত, শৈত্যপ্রবাহের শ ঙ্কা
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

বৃহস্পতিবার থেকে বাড়তে পারে শীত, শৈত্যপ্রবাহের শ ঙ্কা

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ০২:০৭:২৭ পূর্বাহ্ন

বৃহস্পতিবার থেকে বাড়তে পারে শীত, শৈত্যপ্রবাহের শ ঙ্কা

ফাইল ছবি


সারা দেশে কয়েক দিন কনকনে ঠাণ্ডা আর হিমেল হাওয়ার পর দুদিন ধরে শীত কিছুটা কমেছে। তবে বৃহস্পতিবার (৯ জানুয়ারি) থেকে দেশের ওপর দিয়ে আরেকটি শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে বলে জানিয়েছে আবহাওয়া অফিস।

আবহাওয়াবিদ আবুল কালাম মল্লিক গণমাধ্যমকে জানান, বৃহস্পতিবার থেকে দেশের ওপর দিয়ে শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে। এই শৈত্যপ্রবাহ তিন থেকে চার দিন স্থায়ী হতে পারে। এ সময় দিন ও রাতের তাপমাত্রার ব্যবধান কমে যাবে।

আবুল কালাম মল্লিক জানান, প্রথমে উত্তর, উত্তর-পূর্ব অঞ্চলে শীতের দাপট শুরু হবে। এর পর ক্রমান্বয়ে দক্ষিণ-পূর্ব অঞ্চলে এবং পরে দক্ষিণ-পূর্ব অংশ এবং ঢাকা ও এর পার্শ্ববর্তী জেলাগুলোতে তীব্র শীত অনুভূত হতে পারে।

‘তবে শৈত্যপ্রবাহ শুরুর আগে কয়েক দিন দেশের বিভিন্ন স্থানে হালকা বৃষ্টি হতে পারে’, যোগ করেন এ আবহাওয়াবিদ।

তিনি আরও জানান, চলতি মাসের মাঝামাঝি সময়ে দেশের উত্তর ও দক্ষিণ-পশ্চিম অঞ্চলে তীব্র শৈত্যপ্রবাহ বয়ে যেতে পারে।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ