বিশ্বে ইসলামের বাণী ছড়িয়ে দিতে হবে : আলী উমর ইয়াকুব আল-আব্বাসী
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১১ AM

বিশ্বে ইসলামের বাণী ছড়িয়ে দিতে হবে : আলী উমর ইয়াকুব আল-আব্বাসী

রেজুওয়ান কোরেশী, জগন্নাথপুর প্রতিনিধি

প্রকাশিত: ০৬/০১/২০২৫ ১১:১৫:৪২ AM

বিশ্বে ইসলামের বাণী ছড়িয়ে দিতে হবে : আলী উমর ইয়াকুব আল-আব্বাসী

ছবি: নিজস্ব


ফিলিস্তিনের বায়তুল মুকাদ্দাস মসজিদের ইমাম ও খতিব শায়খ আলী উমর ইয়াকুব আল-আব্বাসী বলেছেন, ইসলাম আর ঈমান নিয়ে শুধু ঘরে বসে থাকলে হবে না। ইসলামের প্রচার সর্বত্র ছড়িয়ে দিতে হবে। বর্তমান বিশ্বে ৮ বিলিয়ন মানুষ বাস করে। এরমধ্যে মাত্র ২ বিলিয়ম মুসলমান।  ৬ বিলিয়ন অমুসলিম। বিশ্বে অমুসলিমের সংখ্যা বেশি। সেজন্য ছড়িয়ে দিতে হবে ইসলামের বানী।

রবিবার( ৫ জানুয়ারি)  রাতে সুনামগঞ্জের জগন্নাথপুর উপজেলার রওজাতুল উলূম নারিকেলতলা ও ইছগাঁও মাদ্রাসার ৫০ বছর পূর্তি উপলক্ষে আন্তর্জাতিক ইসলামি মহাসম্মেলনে প্রধান মেহমানের বক্তব্যে তিনি এসব কথা বলেন।তিনি আরও বলেন, পৃথিবী সৃষ্টিকাল থেকে আমাদের পূর্ব পুরুষরা ইসলাম প্রচার করে গেছেন। বিশ্বনবী ও শেষ নবী হয়রত মুহাম্মদ (সা:) মানুষের ঘরে ঘরে ইসলামের দাওয়াত পৌঁছে দিয়ে গেছেন। আমাদেরকেও এ ইসলামের দাওয়াত চালিয়ে যেতে হবে। তা না হলে আল্লাপাকের কাছে আমরা জবাব দিতে পারব না।

বিশ্ববরেণ্য ওই ইমাম বলেন, ইংল্যান্ডের শহর থেকে প্রত্যন্ত অঞ্চল জুড়ে মসজিদ মাদরাসার বিস্তার ছড়িয়ে আছে। শুধু ইংল্যান্ড নয়, ইউরোপ, আমেরিকা, আফ্রিকা মহাদেশসহ সারা দুনিয়ায় মুসলমান ছড়িয়ে ছিটিয়ে রয়েছে। শান্তিময় পৃথিবী প্রতিষ্ঠা করতে ইসলামের বিকল্প নেই বলে তিনি মন্ত্রব্য করেন।প্রধান মেহমানের এ বক্তব্য বাংলা ভাষায় অনুবাদ করেন যুক্তরাজ্য প্রবাসী মাওলানা ফরিদ আহমদ খান।

মাদ্রাসার প্রাক্তন ছাত্র পরিষদের সার্বিক ব্যবস্থাপনায় আয়োজিত আন্তর্জাতিক ইসলামি মহা-সম্মেলনে বক্তব্য দেন মাওলানা মুহাম্মদ বিন ইদ্রিস লক্ষীপুরী, মাওলানা জুনায়েদ আল হাবীব (ঢাকা), মাওলানা জসিম উদ্দিন রাহমানী (ঢাকা), মাওলানা খালেদ সাইফুলাহ আইয়ূবী (ঢাকা), মাওলানা ফরিদ আহমদ খান (লন্ডন), ড. প্রিন্সিপাল মাওলানা শোয়াইব আহমদ (লন্ডন), মুফতি শায়খ আব্দুল মুস্তাকিম (লন্ডন), মাওলানা শায়খ ফয়েজ আহমদ (লন্ডন), শায়খ মুহাম্মদুল্লাহ বিন হাফিজ (কাতার), মাওলানা ইউসুফ আমিনী (কানাডা) সহ দেশবিদেশের খ্যাতিমান বক্তারা।

জৈন্তাবার্তা / রহমান



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ