ট্রেনের ধা ক্কা য় মাইক্রোবাস পুকুরে, নি হ ত ৫
শনিবার, ১৪ নভেম্বর ২০২৬, ০৪:৪৯ অপরাহ্ন

ট্রেনের ধা ক্কা য় মাইক্রোবাস পুকুরে, নি হ ত ৫

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৭/০১/২০২৫ ০২:৫৫:৩৭ পূর্বাহ্ন

ট্রেনের ধা ক্কা য় মাইক্রোবাস পুকুরে, নি হ ত ৫

প্রতীকী ছবি


ফরিদপুরে ট্রেনের ধাক্কায় মাইক্রোবাস পুকরে পড়ে অন্তত পাঁচ জনের প্রাণহানি হয়েছে। মঙ্গলবার (৭ জানুয়ারি) বেলা সাড়ে ১২টার দিকে সদর উপজেলার গেরদা ইউনিয়নের কাচপুরা রেলক্রসিং এলাকায় এ দুর্ঘটনা ঘটে বলে জানিয়েছেন জেলা পুলিশ সুপার (এসপি) আব্দুল জলিল।

হতাহতদের মধ্যে তিন নারী ও দুজন পুরুষ বলে জানা গেলেও তাদের বিস্তারিত পরিচয় তাৎক্ষণিক পাওয়া যায়নি।

স্থানীয়দের বরাতে এসপি জানান, রাজশাহী থেকে ঢাকাগামী মধুমতি এক্সপ্রেস ট্রেনটি দুপুরে ওই এলাকা অতিক্রম করার সময় একটি হায়েস মাইক্রোবাস রেললাইনে ওঠে পড়ে। এ সময় মধুমতি এক্সপ্রেসের সঙ্গে মাইক্রোবাসটির সংঘর্ষ হয়। ট্রেনটির ধাক্কায় মাইক্রোবাসটি দুমড়েমুচড়ে বেশ কিছুদূর দিয়ে রেললাইনের পাশের পুকুরে পড়ে যায়।

ফায়ার সার্ভিসের কেন্দ্রীয় মিডিয়া সেলের কর্মকর্তা তালহা বিন জসীম বলেন, ‘খবর পেয়ে হতাহতদের উদ্ধারে ফরিদপুর ফায়ার স্টেশনের তিনটি ইউনিট কাজ শুরু করে। ঘটনাস্থল থেকে তিন জনের মরদেহ উদ্ধার করে এবং আহতদের ফরিদপুর হাসপাতালে পাঠায়।’

পরে হাসপাতালে নেওয়ার পর আরও দুজন মারা যান বলে জানিয়েছেন পুলিশ সুপার আব্দুল জলিল।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

সিলেটের শিক্ষায় পিছিয়ে পড়া কাটাতে সব ধারায় সামঞ্জস্য আনার আহ্বান বাণিজ্যমন্ত্রীর
জৈন্তাপুরে ২৩ লাখ টাকার ভা/রতীয় টমেটো ও পিকআপ জ/ব্দ, গ্রে/প্তার ৪
মধ্যরাতে মাহদীর বাসায় বো/মা হা/মলার অ/ভিযোগ
প্রবাসীদের অর্থায়নে গোলাপগঞ্জে হচ্ছে ‘হাওয়া ম্যাটারনিটি হসপিটাল’
সিলেট জেলা প্রেসক্লাব-জৈন্তাবার্তা ক্রীড়া প্রতিযোগিতার প্রথম রাউন্ডে বিজয়ী যারা
জৈন্তাপুরে ছাত্রলীগের কেন্দ্রীয় নেতা মজিবুর রহমান রুহিত আটক
উন্নয়নকাজে মানের সঙ্গে আপস নয়, নির্ধারিত সময়েই শেষ করতে হবে: বাণিজ্যমন্ত্রী
গোয়াইনঘাটে ‘রঞ্জিত কা/ণ্ডে’ তিন দিনে গ্রে/প্তার ১৪, জনমনে নানা প্রশ্ন
সম্প্রীতি ও সহাবস্থানের বন্ধন আরও সুদৃঢ় করতে হবে: সিসিক প্রশাসক
কুলাউড়ায় ছয় বছরেও শেষ হয়নি সংযোগ সড়কের কাজ