মৌলভীবাজারে শীতার্ত মানুষের পাশে বি জি বি
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:২৯ অপরাহ্ন

মৌলভীবাজারে শীতার্ত মানুষের পাশে বি জি বি

নুরুল ইসলাম শেফুল, মৌলভীবাজার প্রতিনিধি

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ০৫:৪০:১৪ পূর্বাহ্ন

মৌলভীবাজারে  শীতার্ত মানুষের পাশে বি জি বি

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের কুলাউড়া উপজেলার সীমান্তবর্তী চালতাপুর এলাকায় শীতার্ত গরিব ও দুঃস্থ মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।

বুধবার (৮ জানুয়ারি) সকালে শ্রীমঙ্গল সেক্টর ও শ্রীমঙ্গল ব্যাটালিয়ন (৪৬ বিজিবি)-এর উদ্যোগে কুলাউড়া ও কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ৩ শতাধিক শীতার্ত মানুষের মাঝে এ শীতবস্ত্র বিতরণ করা হয়।

শীতবস্ত্র বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি ছিলেন বিজিবির শ্রীমঙ্গল সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী।

এ সময় উপস্থিত ছিলেন ৪৬ বিজিবি শ্রীমঙ্গল ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল এ এস এম জাকারিয়াসহ বিজিবির অন্যান্য কর্মকর্তারা।

সেক্টর কমান্ডার কর্নেল এ এইচ এম ইয়াসীন চৌধুরী জানান, বিজিবি সবসময়ই সীমান্তবর্তী এলাকার অসহায় মানুষের আর্থসামাজিক উন্নয়নে পাশে দাঁড়িয়েছে। ভবিষ্যতেও এ ধারা অব্যাহত রাখার তিনি প্রত্যয় ব্যক্ত করেন।

জৈন্তাবার্তা / জারা



শীর্ষ সংবাদ:

জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস
পারস্পরিক শ্রদ্ধা ও বিশ্বাসে এগিয়ে যাবে বাংলাদেশ-জাপান সম্পর্ক