মৌলভীবাজারে শীতার্তদের মাঝে ছাত্র শি বি রে র শীতবস্ত্র বিতরণ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১১ AM

মৌলভীবাজারে শীতার্তদের মাঝে ছাত্র শি বি রে র শীতবস্ত্র বিতরণ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ০৮/০১/২০২৫ ১১:৫২:১৫ AM

 মৌলভীবাজারে শীতার্তদের মাঝে ছাত্র শি বি রে র শীতবস্ত্র বিতরণ

ছবি: নিজস্ব


বাংলাদেশ ইসলামী ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার আয়োজনে  ৮ জানুয়ারি  (বুধবার) দুপুর ১২ টায় সংগঠনটির জেলা কার্যালয়ে অসহায় শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র বিতরণ করা হয় ৷

আয়োজিত অনুষ্টানে  ছাত্রশিবির মৌলভীবাজার জেলা শাখার সভাপতি নিজাম উদ্দিনের সভাপতিত্বে ও সেক্রেটারি ফরিদ উদ্দিনের সঞ্চালনায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাত্রশিবিরের কেন্দ্রীয় সাহিত্য সম্পাদক মোঃ সিবগাতুল্লাহ। আরো উপস্থিত ছিলেন কেন্দ্রীয় বায়তুলমাল সম্পাদক তৌহিদুল হক মিছবা, কেন্দ্রীয় কার্যকরী পরিষদ সদস্য সিলেট মহানগরীর সাবেক সভাপতি শরীফ মাহমুদ সহ জেলার  বিভিন্ন স্থরের দায়িত্বশীলবৃন্দ৷

শীত বস্ত্র বিতরণের পূর্বে প্রধান অতিথি তার বক্তব্যে বলেন, ছাত্র সংগঠন হিসেবে আমরা দেশের প্রত্যন্ত অঞ্চল থেকে শুরু করে ক্যাম্পাস ভিত্তিক ও আমাদের সামর্থ্য অনুযায়ী গরীব অসহায় মানুষ ছাড়াও মেধাবী শিক্ষার্থীদের কাছে শীত বস্ত্র পৌঁছে দিচ্ছি। যাকাত দেওয়ার সামর্থ্যধারী যারা'ই আছেন তাদের প্রতি আমাদের পক্ষ থেকে ম্যাসেজ হলো আপনারা ইসলামের এই ফরজ যথাযথভাবে আদায় করুন, আমাদের বিশ্বাস যাকাত যথাযথভাবে আদায় হলে এর সুষ্টু বন্টন হলে আমাদের দেশে আর অসহায় মানুষ খোঁজে পাওয়া যাবে না। ইনশাআল্লাহ।

এছাড়াও তিনি সমাজের সর্বস্থরের  মানুষের কাছে দাবী জানান, যাতে করে সবাই নিজের সামর্থ্য অনুযায়ী অসহায় মানুষের পাশে দাঁড়িয়ে একটা সুন্দর সমাজ ও দেশ উপহার দেওয়ার জন্য কাজ করতে সবার সহযোগিতা কামনা করেন ।

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ