জুড়ীতে বড় ভাইয়ের দায়ের কুপে ছোট ভাইয়ের ক*ব্জি বি চ্ছি ন্ন
বুধবার, ২৮ অক্টোবর ২০২৬, ০১:৩০ অপরাহ্ন

জুড়ীতে বড় ভাইয়ের দায়ের কুপে ছোট ভাইয়ের ক*ব্জি বি চ্ছি ন্ন

সাইফুল ইসলাম সুমন, জুড়ী

প্রকাশিত: ১০/০১/২০২৫ ১২:০৮:১২ অপরাহ্ন

জুড়ীতে বড় ভাইয়ের দায়ের কুপে ছোট ভাইয়ের ক*ব্জি বি চ্ছি ন্ন

ছবি: নিজস্ব


মৌলভীবাজারের জুড়ীতে আপন বড় ভাইয়ের দায়ের কুপে ছোটভাই যুবলীগ নেতার কব্জি বিচ্ছিন্নের ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) বিকেলে উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামে এ ঘটনাটি  ঘটেছে।

এ ঘটনায় জাঙ্গালিয়া গ্রামের আছার উদ্দিনের বড় ছেলে শাহাব উদ্দিন (৪৫) কে গ্রেফতার করেছে জুড়ী থানা পুলিশ। 

জানা যায়, উপজেলার সাগরনাল ইউনিয়নের জাঙ্গালিয়া গ্রামের আছার উদ্দিনের বড় ছেলে শাহাব উদ্দিন ও ছোট ছেলে সামস উদ্দিনের মাঝে দীর্ঘদিন থেকে জমি নিয়ে বিরোধ চলে আসছিল। ঘটনার দিন বিরোধপূর্ণ জায়গার মাটি ভরাট নিয়ে দুই ভাইয়ের মধ্যে কথা কাটাকাটির এক পর্যায়ে বড় ভাই শাহাব উদ্দিন ছোট ভাই সামস উদ্দিনকে ধারালো দা দিয়ে কুপ দেয়। দায়ের কুপে সামস উদ্দিনের হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে যায়। পরে আত্মীয়রা তাকে উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে কর্তব্যরত চিকিৎসক তাকে প্রাথমিক চিকিৎসা শেষে  উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করেন।

ঘটনার খবর পেয়ে জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূইয়ার নির্দেশে ওসি তদন্ত জহিরুল হকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে আসামি শাহাব উদ্দিন কে গ্রেফতার করে। 

জুড়ী থানার ওসি মুরশেদুল আলম ভূঁইয়া ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, এ ঘটনায় সামস উদ্দিনকে গ্রেফতার করা হয়েছে। 

জৈন্তাবার্তা / মনোয়ার



শীর্ষ সংবাদ:

জৈন্তাপুরে দুই নারীকে ভা/রতে পা/চারের চেষ্টা, আ/সামি গ্রে/প্তার
জগন্নাথপুরে পানি সেচ ও মাছ ধরাকে কেন্দ্র করে সংঘ/র্ষ, নিহ/ত ১
তারেক রহমানের ভিশন বাস্তবায়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে যুবদল: মন্ত্রী মুক্তাদির
সিলেটে অপরাধ দমনে কঠোর নির্দেশনা দিলেন বাণিজ্যমন্ত্রী
জৈন্তা বার্তার কার্যালয় পরিদর্শনে বাণিজ্যমন্ত্রী
মাধবপুরে মা-বাবাকে নি/র্যাতনের অভিযোগে ছেলের এক বছরের কা/রাদণ্ড
ফায়ার সার্ভিসকে একটি বিশ্বমানের প্রতিষ্ঠানে পরিণত করতে হবে: বাণিজ্যমন্ত্রী
মজুরি না পেয়ে নোয়াপাড়া চা বাগানে ৮৫০ শ্রমিকের কর্মবিরতি
সিলেট সীমান্তে ৩৪ লাখ ৮০ হাজার টাকার মালামাল জব্দ
ধেয়ে আসছে অতি প্রবল ঘূর্ণিঝ/ড় ‘অর্ণব’, সিলেটসহ বিভিন্ন স্থানে বৃষ্টির আভাস