মৌলভীবাজারসহ ১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ
শনিবার, ২২ অগাস্ট ২০২৬, ০৯:১১ AM

মৌলভীবাজারসহ ১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ

জৈন্তা বার্তা ডেস্ক

প্রকাশিত: ১০/০১/২০২৫ ০২:৩৮:৫২ AM

মৌলভীবাজারসহ ১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ


পৌষ মাসের শেষ সময়ে হঠাৎ উষ্ণতা বেড়ে গিয়েছিল। দুই দিন ধরে আবার জেঁকে বসতে শুরু করেছে শীত। বৃহস্পতিবার (৯ জানুয়ারি) দেশের পাঁচ জেলার ওপর দিয়ে বয়ে যায় শৈত্যপ্রবাহ।

আর আজ শুক্রবার (১০ জানুয়ারি) মৌলভীবাজারসহ ১০ জেলায় বইছে শৈত্যপ্রবাহ। আজ দেশের সর্বনিম্ন তাপমাত্রা রেকর্ড করা হয়েছে পঞ্চগড়ের তেঁতুলিয়ায়। তবে আগামীকাল শনিবার (১১ জানুয়ারি) থেকেই তাপমাত্রা বাড়তে পারে বলে জানিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের আবহাওয়াবিদ মো. শাহীনুল ইসলাম বলেন, দুই দিনের শৈত্যপ্রবাহের পর আগামীকাল শনিবার থেকে দেশের গড় তাপমাত্রা বেড়ে যেতে পারে। তাপমাত্রা বৃদ্ধির প্রবণতা আগামীকাল ও পরের দিনও অব্যাহত থাকতে পারে। এরপর আবার শৈত্যপ্রবাহ শুরু হতে পারে।

আজ শুক্রবার সকাল ৯টার আবহাওয়ার পূর্বাভাসে বলা হয়েছে, রাজশাহী, পাবনা, নওগাঁ, দিনাজপুর, পঞ্চগড়, যশোর, কুষ্টিয়া, চুয়াডাঙ্গা, গোপালগঞ্জ ও মৌলভীবাজার জেলাসমূহের ওপর দিয়ে মৃদু থেকে মাঝারী ধরনের শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা কিছু এলাকায় অব্যাহত থাকতে পারে।

যদি কোনো এলাকার সর্বনিম্ন তাপমাত্রা ৮ দশমিক ১ থেকে ১০ ডিগ্রি সেলসিয়াস হয়, তবে সেই এলাকায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে গেছে বলে ধরা হয়। আর সর্বনিম্ন তাপমাত্রা ৬ দশমিক ১ থেকে ৮ ডিগ্রি সেলসিয়াস হলে তাকে মাঝারি শৈত্যপ্রবাহ বলা হয়। তাপমাত্রা ৪ দশমিক ১ থেকে ৬ ডিগ্রি হলে তা তীব্র শৈত্যপ্রবাহ। আর অতি তীব্র শৈত্যপ্রবাহ তখনই হয়, যখন সর্বনিন্ম তাপমাত্রা হয় ৪ ডিগ্রি সেলসিয়াসের নিচে থাকে।

আবহাওয়া অধিদপ্তরের কুয়াশার পূর্বাভাসে বলা হয়েছে, আজ মধ্যরাত থেকে আগামীকাল সকাল পর্যন্ত সারাদেশের কোথাও কোথাও হালকা থেকে মাঝারী ধরনের কুয়াশা পড়তে পারে।

তাপমাত্রা নিয়ে আবহাওয়া অফিস জানিয়েছে, রংপুর ও রাজশাহী বিভাগে রাতের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে এবং অন্যত্র তা প্রায় অপরিবর্তিত থাকতে পারে। সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য বৃদ্ধি পেতে পারে।

আজ অস্থায়ীভাবে আংশিক মেঘলা আকাশসহ সারাদেশের আবহাওয়া শুষ্ক থাকতে পারে। বাতাস উত্তর বা উত্তর-পশ্চিম দিক থেকে ঘণ্টায় ৮ থেকে ১২ কিলোমিটার বেগে প্রবাহিত হবে। আজ ঢাকার বায়ুর আপেক্ষিক আদ্রতা ছিল ৭৬ শতাংশ।

সিনপটিক অবস্থায় বলা হয়েছে, উপ-মহাদেশীয় উচ্চচাপ বলয়ের বর্ধিতাংশ বাংলাদেশের পশ্চিমাংশ ও তৎসংলগ্ন এলাকা পর্যন্ত বিস্তৃত রয়েছে। মৌসুমের স্বাভাবিক লঘুচাপ দক্ষিণ বঙ্গোপসাগরে অবস্থান করছে, এর বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে।

গতকাল বৃহস্পতিবার থেকেই দেশের বিভিন্ন এলাকায় শৈত্যপ্রবাহ বয়ে যাচ্ছে। গতকাল দেশের পাঁচ জেলায় মৃদু শৈত্যপ্রবাহ বয়ে যায়। জেলাগুলো ছিল রাজশাহী, পাবনা, নওগাঁ, পঞ্চগড় ও চুয়াডাঙ্গা।

জৈন্তা বার্তা/আরআর



শীর্ষ সংবাদ:

রাষ্ট্রপতি হিসেবে শপথ নিলেন মির্জা ফখরুল, নতুন মন্ত্রী-প্রতিমন্ত্রীদের দায়িত্ব বণ্টন
সমাজ পরিবর্তনে সামাজিক সংগঠনগুলোর সম্মিলিত উদ্যোগ প্রয়োজন
গোয়াইনঘাটে তরুণী সংঘবদ্ধ ধ*র্ষণে র শিকার, ৯৯৯-এ ফোন পেয়ে গ্রে প্তা র ২
জিয়াউর রহমান ও খালেদা জিয়ার সমাধিতে নবনির্বাচিত রাষ্ট্রপতির শ্রদ্ধা
মাধবপুরে এনজিও কর্মকর্তার বি*রুদ্ধে কোটি টাকা আ*ত্মসাতের অ*ভিযোগ
মাধবপুরে এক বছর ধরে বন্ধ স্থায়ী বন্ধ্যাকরণ
সালমান শাহ হ*ত্যা: ডিপজল-ডলি জহুর-শিবা শানুকে নিয়ে মুখ খুললেন নীলা চৌধুরী
মাধবপুরে ৪০ লাখ টাকার জমি দখ'লের অ'ভিযোগ
সিলেটে হা'মের উপসর্গে আরও একজনের মৃ'ত্যু
সিলেটসহ বিভিন্ন অঞ্চলে হতে পারে ভারী বর্ষণ